Home » দিল্লিতে উঠল এবার চোর চোর স্লোগান!

দিল্লিতে উঠল এবার চোর চোর স্লোগান!

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ এপ্রিল: কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন ক্রমেই জোরাল হচ্ছে। কলকাতা থেকে এই আন্দোলন এবার পৌঁছে গেল রাজধানী শহর নিউদিল্লি। পূর্ব ঘোষণা মোতাবেক শনিবার দিল্লি রওনা দেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। সোমবার সকাল ১০টা থেকে দিল্লির যন্তরমন্তরে সরকারি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। দিল্লি পুলিশের অনুমতি দিয়েছে ধর্নার জন্য। সকাল ১০ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে ধর্না। ৫০০ বেশি লোক এই ধর্নাতে থাকতে পারবেন না। কেন্দ্রীয় সংসদ ভবনে থেকে ঢিল ছোড়া দূরত্বে চলছে ডিএ আন্দোলনকারীদের অবস্থান বিক্ষোভ। ধর্না চলাকালীন পথচারী বা যানবাহন চলাচলে কোনও বাধা দেওয়া যাবে না। যন্তরমন্তর ছাড়া অন্য কোথাও এই ধর্না দেওয়া যাবে না। এদিকে এদিন ডিএ ধর্না মঞ্চে উঠল চোর চোর স্লোগান।

আরও পড়ুন  রাজধানীর বুকে পা ডিএ আন্দোলনের!

রাজ্য সরকারের বিরোধীতায় চোর স্লোগান তোলেন রাজ্য সরকারি কর্মচারীরা। অন্যদিকে, আগামিকালই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে। শীর্ষ আদালত কী রায় দেয় সেই দিকেও তাকিয়ে সরকারি কর্মীরা। সরকারি কর্মচারীদের পক্ষে রায় গেলে ধর্ণা মঞ্চে ই অকাল হলিতে মেতে উঠবেন তারা। সরকারি কর্মীরা নিজেদের দাবি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু , উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে পৌঁছে দিতে চান। শুধু তাই নয়, এদিন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের আসার কথা রয়েছে ধর্না মঞ্চে।

সিপিএম নেতা তথা পলিটব্যুরোর সদস্য হান্নান মোল্লা সকালেই পৌঁছে গিয়েছেন ধর্না মঞ্চে। এদিন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্যের আসার কথা রয়েছে সেখানে। সরকারি কর্মীদের একটাই দাবি প্রাপ্য ডিএ দিতে হবে।

About Post Author