Home » বলিউডে নতুন জার্নি শুরু শাহরুখ কন্যা সুহানা খানের

বলিউডে নতুন জার্নি শুরু শাহরুখ কন্যা সুহানা খানের

সময় কলকাতা ডেস্ক, ১৩ এপ্রিল:  এবার শাহরুখ কন্যা সুহানা খান নিউইয়র্ক ভিত্তিক বিউটি ব্র্যান্ড মেবেলাইনের নতুন মুখ হিসেবে নির্বাচিত হলো। এই নতুন জার্নির কথা মুম্বইয়ে প্রেসমিটে তিনি নিজে জানান। নামি কোম্পানির বিউটি ব্র্যান্ডের সাথে যুক্ত হয়ে সুহানার বলিউডের জায়গা আরো বেশি শক্ত হল বলেই জানা গিয়েছে। খুব শীঘ্রই জোয়া আখতার পরিচালিত ‘আর্চি কমিক্স’ ছবির মাধ্যমে প্রথম পর্দায় আসতে চলেছেন সুহানা।

শুধু সুহানাই নয়, সেই সঙ্গে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা এবং শ্রীদেবী-কন্যা খুশি কাপুরের অভিনয়ে হাতেখড়ি হচ্ছে এই ছবির মাধ্যমেই। তাই এই ছবি নিয়ে ইতিমধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। সম্প্রতি একটি ইভেন্টে সুহানা খানকে ডিপ লাল রঙের আউটফিটে দেখা যায়। যেখানে লাল জ্যাকেট কাটিং ক্রপ টপের সঙ্গে বেল বটম প্যান্ট পরেছেন তিনি। ছবিটি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরালও হয়েছে। লাল টুকটুকে ড্রেসটি পরে অনেক ছবি ও ভিডিও পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে।

আরও পড়ুন    প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী মৃণাল সেনের নায়িকা উত্তরা বাওকর

যদিও বলিউডে পা রাখার অনেক আগেই মডেলিং দুনিয়ায় পা রেখেছেন কিং খান কন্যা সুহানা। নেটিজেনদের মধ্যে অনেকেই তার এই নতুন জার্নির জন্য শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। যেই ইভেন্টে তিনি এসেছিলেন, সেখান থেকেই সুহানা জানান, ” হ্যালো সকলকে। এখানে এসে আপনাদের সকলের সঙ্গে দেখা করতে পেরে খুবই উচ্ছ্বসিত”। মেবেলাইনের সাথে যুক্ত হয়ে সে খুব খুশি ও এটা তার কাছে অনেক সম্মানের বলে তিনি জানিয়েছেন।

About Post Author