সময় কলকাতা ডেস্ক, ১৪ এপ্রিল : ১৩ এপ্রিল ছিল সৌরসেনী মৈত্রের জন্মদিন। অভিনেত্রী এবার ২৭ বছরে পা দিলেন। এদিন সৌরসেনীর সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিখিল জৈন লিখেছেন,’এভাবে হাসতে থাকো আর সব অন্ধকার থেকে দূরে থাকো।’ আর নিখিলের এই পোস্টকে ঘিরেই নেটিজেনদের মধ্যে জল্পনা তুঙ্গে। আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে কিছুদিন আগে অভিনেত্রী জানান যে তিনি আর নিখিল মোটেই প্রেম করছেন না। তাঁরা খুব ভালো বন্ধু। অভিনেত্রী এখন সিঙ্গেল। কিন্তু সৌরসেনীর জন্মদিনে একে অপরের দিকে তাকিয়ে, দু’জনের মুখে হাসি রেখে একটি পোস্ট করেন নিখিল জৈন। সৌরসেনীর জন্মদিনে সেই জল্পনাই আরও উস্কে দিল নিখিলের পোস্ট।

এদিকে, আর কিছুদিনের মধ্যেই সৌরসেনীর নতুন সিরিজ় ‘অমৃতের সন্ধানে’ আসতে চলেছে। তিনি এখন খুব ব্যস্ত।তাঁর সঙ্গে এই সিরিজে দেখা যাবে দেবাশিস মণ্ডল, চন্দন রায় সান্যাল প্রমুখকে। এই ওয়েব সিরিজটির মোট ৮টি এপিসোড রয়েছে। ১৪ তারিখ থেকে ‘আড্ডা টাইমস’-এ দেখা যাবে এই সিরিজটি। নিখিল জৈনের একটি পোশাকের ব্র্যান্ড রয়েছে। সেই ব্র্যান্ডের এখন অন্যতম পরিচিত মুখ সৌরসেনী। এই ব্র্যান্ডের নতুন কালেকশন লঞ্চ হওয়ার পর সেখানে মডেল শ্যুটে দেখা গিয়েছিল সৌরসেনীকে। শোনা যায়, শ্যুটের জন্য বেনারস গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে তাঁদের সম্পর্ক আরও গভীর হয়। যদিও এই গুঞ্জন যুগল মানেননি।

আরও পড়ুন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চেলসিকে হারাল রিয়াল মাদ্রিদ
প্রসঙ্গত,২০১৯ সালের ১৯ জুন নুসরত জাহান গাঁটছড়া বেঁধেছিলেন বয়ফ্রেন্ড ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে। কিন্তু এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। এরপর অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়ায় নিখিলের প্রাক্তন স্ত্রী নুসরাত জাহান। যশ ও নুসরতের সন্তান জন্মানোর পর নিখিল বলেছিলেন, ‘নুসরতের নতুন জীবনের শুরু। মা হলো নুসরত। মন প্রাণ দিয়ে আশীর্বাদ করছি সদ্যোজাতকে। খুব ভালো থাকুক’। ২০২০ সালে নুসরত দাবি করেন নিখিলের সঙ্গে তিনি আইনতভাবে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হননি। তাঁর ‘লিভ-ইন পার্টনার’ ছিলেন নিখিল। সে সব ঘটনা এখন অতীত।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?