Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১৫ এপ্রিল,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১০৫ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৮৬৫ – মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন আততায়ীর গুলিতে নিহত হন।
১৯৭৬ – আমেরিকা লিবিয়ার ত্রিপলি এবং ইয়ানগাজীতে হামলা চালায়।
১৯১২ – উত্তর আটলান্টিক মহাসাগরের নিউফাউন্ডল্যান্ডে বিখ্যাত টাইটানিক জাহাজ ২২২৪ জন ত্রু যাত্রী নিয়ে ডুবে যায়।
১৯৭২ – উত্তর ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক বোমা হামলা চালায়।
১৯৯৭ – মিনায় হাজি ক্যাম্পে অগ্নিকান্ডে ৩৪৩ জন হাজির মৃত্যু হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৪৫২ – লিওনার্দো দা ভিঞ্চি, ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮০৬ – আলেকজান্ডার ডাফ খ্রিষ্টধর্মযাজক ও বৃটিশ ভারতে শিক্ষাবিস্তারে পুরোধা ব্যক্তিত্ব এদিন জন্মান।
১৮৭৭ – দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ভারতের বাঙালি শিশুসাহিত্যিকের জন্মদিন আজ।
১৯০৫ – তারকেশ্বর সেনগুপ্ত, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী,সূর্য সেনের বিপ্লবী দলের সদস্য ও চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের অন্যতম কর্মী এদিন জন্মান।
১৯১৪ – অজিতকুমার গুহ, বাঙালি শিক্ষাবিদ এবং লেখক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৩ – অনিলকুমার দত্ত ভারতীয় শিল্পী ও শিক্ষাব্রতী এদিন জন্মান।
১৯৯০ – এমা ওয়াটসন, বিখ্যাত ব্রিটিশ অভিনেত্রী ও মডেল আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন    দণ্ডি কাটা বিতর্কের জের, গ্রেফতার ২ তৃণমূল কর্মী

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৫৭ – জগদীশ গুপ্ত, ভারত উপমহাদেশের অন্যতম কবি, ঔপন্যাসিক এবং ছোট গল্পকার আজকের দিনে প্রয়াত হন।
১৯৬৬ – হবীবুল্লাহ বাহার চৌধুরী, বাঙালি রাজনীতিবিদ, লেখক এদিন প্রয়াত হন।
১৯৮০ – জঁ-পল সার্ত্র্‌, ফরাসি অস্তিত্ববাদী দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক এবং সমালোচকের প্রয়াণ দিবস আজ।
১৯৯৮ – উইলিয়াম কংডন, আমেরিকান চিত্রশিল্পী এদিন প্রয়াত হন।
২০২২ – বিশিষ্ট ভারতীয় বাঙালি চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তীর প্রয়াণ দিবস আজ।

About Post Author