সময় কলকাতা ডেস্ক,১৬ এপ্রিল :
পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে মাথায় গুলি করে খুন
গুলিতে নিহত গ্যাংস্টার আতিক আহমেদ ও তার ভাই
সরাসরি মাথায় পয়েন্ট প্ল্যাঙ্করেঞ্জ থেকে গুলি করে খুন করা হল গ্যাংস্টার ও রাজনীতিবিদ আতিক আহমেদ ও তার ভাই আশরাফ আহমেদকে। প্রয়াগরাজে চিকিৎসার জন্য দুজনকে নিয়ে যাওয়া হচ্ছিল, স্থানীয় মেডিকেল কলেজের রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশের সামনেই গ্যাংস্টার ও তার ভাইকে গুলি চালায় দুষ্কৃতীরা। সাংবাদিক সেজে দুষ্কৃতীরা চলে গিয়েছিল আতিকের সামনে। প্রথমে মাথায় রিভলবার ঠেকিয়ে পয়েন্ট ব্লঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। তারপরেই গুলি চালানো হয় আতিকের ভাই আশরাফ আহমেদকে লক্ষ্য করে। মৃত্যু নিশ্চিত করতে প্রায় চারজন দুষ্কৃতী লাগাতার কয়েক রাউন্ড গুলি চালায়। এক দুষ্কৃতী আতিকের কাছে গিয়ে শেষবারের মতন আর এক রাউন্ড ফায়ার করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে গ্যাংস্টার।

আতিক ও আশরাফের সঙ্গে থাকা দুই তিন জন পুলিশ কর্মী নিজেদের প্রাণ বাঁচাতে সরে যায়। পুলিশি হেফাজতে থাকাকালীন এই হামলা নিয়ে ইতিমধ্যেই উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীরা প্রশ্ন তুলেছে, যোগী রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৩জনকে আটক করেছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দীনেশ গৌতম বৃহস্পতিবার উমেশ পাল হত্যা মামলায় আতিক ও আশরাফকে ১৩ এপ্রিল থেকে ১৭ই এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল।। শনিবারই ছিল আতিকের ছেলে আসাদের শেষকৃত্য। প্রসঙ্গত, উমেশ পাল হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত আসাদ ও তার সঙ্গী গুলাম উত্তর প্রদেশ পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছিল। ছেলের শেষকৃত্যের দিনেই পুলিশের চোখের সামনে খুন হলেন আতিক।।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
যুদ্ধের জাঁতাকলে ভারত