সময় কলকাতা ডেস্ক, ১৭ এপ্রিল: তীব্র দাবদাহের মধ্যেই নাভি মুম্বাইয়ে আয়োজিত হয়েছিল মহারাষ্ট্রের ভূষণ পুরস্কার অনুষ্ঠান। তাপমাত্রা প্রায় ৪২, সরকারি অনুষ্ঠানে খোলা আকাশের নিচে প্রবল রোদে বসে প্রাণ হারালেন ১১ জন। জানা গিয়েছে, হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে ওই ১১ জনের। অসুস্থ হয়ে পড়েছেন ১২০ জন এরও বেশি মানুষ। সমাজ কর্মী দত্তাত্রেয় নারায়ণ ওরফে আপ্পা সাহেব ধর্মাধিকারীকে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার দেওয়া হয়েছিল এই অনুষ্ঠান থেকে। সেই অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই খোলা ময়দানে হাজির হয়েছিলেন প্রায় লক্ষাধিক মানুষ। এদিন সকাল সাড়ে ১১টা থেকে শুরু হয় পুরস্কার প্রদান অনুষ্ঠান। আর তা চলে দুপুর ১টা পর্যন্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্রে ফড়নবীশ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকেই পুরস্কার গ্রহণ করেন আপ্পা সাহেব ধর্মাধিকারী।

দীর্ঘক্ষণ প্রবল রোদে থাকার কারণে হিট স্ট্রোকে মৃত্যু হয় ১১ জনের। অসুস্থদের সঙ্গে দেখা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় মৃতদের পরিবার কিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। কার্যত তারপরেই শুরু হয় মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে তোপ দাগা।
আরও পড়ুন তীব্র দাবদাহ, স্কুল কলেজে ছ’দিনের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

এন সি পি নেতা সুরাজ চৌহান একটি টুইট করে বলেন যে, ‘সরকারের অবহেলার কারণে এতগুলো নিরীহ মানুষ মারা গেলেন। পাশাপাশি ক্ষোভ উগ্রে তিনি আরও জানান, সরকারের বিরুদ্ধে অপরাধমূলক হত্যার মামলা হওয়া উচিত।’


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?