সময় কলকাতা ডেস্ক ১৬ এপ্রিল :
বিধায়কের দুটি ফোন খুঁজতে তিনদিন ধরে নাওয়া খাওয়া ভুলে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। কার্যত ৪৮ ঘন্টা ধরে ম্যারাথন জেরা চলছে মুর্শিদাবাদের বড়েঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। জেলার মাঝখানে একবার পালানোর চেষ্টা করেছিলেন বিধায়ক। অভিযোগ,সে চেষ্টা ব্যর্থ হওয়ার পর নিজের দুইটি মোবাইল বাড়ির পিছনের পুকুরে ফেলে দিয়েছিলেন প্রমাণ লোপাটের উদ্দেশ্যে। তারপরেই কার্যত নেওয়া খাওয়া শিকেয় উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। একাধিক পাম্প এনে পুকুরের জল সরিয়ে তিন দিন ধরে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকেরা। রবিবার সকালে একটি ফোন উদ্ধার হলেও দ্বিতীয় ফোনটি উদ্ধার করার উদ্দেশ্যে পুকুরের বাকি জল ছেঁচে ফেলা হয়। কিন্তু সমস্যা হয়েছে সেখানেই। পুকুরের জল সরানোর কাজে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি সাধন প্রামাণিকের উপর দায়িত্ব দিয়েছিল। সাধন প্রামাণিকের তত্ত্বাবধানে ৮ জন শ্রমিককে মোবাইল উদ্ধারের কাজে লাগানো হয়।

পুকুরের সমস্ত জল সরানোর পরেই কার্যত থমকে যায় দ্বিতীয় মোবাইল উদ্ধারের কার্য। ঘটে এক অভিনব ঘটনা।পুকুরে জল সরে যেতেই কাদা পাঁকে দেখা যায় বড় বড় শোল মাছ খেলা করছে । মোবাইল খোঁজার কাজে ব্যস্ত থাকা শ্রমিকেরা মোবাইল খোঁজার কথা ভুলে গিয়ে শোল মাছ ধরতেই ব্যস্ত হয়ে পড়ে। তদন্তকারী আধিকারিকদের শত অনুরোধ সত্বেও আগে শোল মাছ পরে মোবাইল ,এই অনর্ভাব মনোভাব নিয়েই দীর্ঘক্ষণ ব্যস্ত থাকে শ্রমিকেরা ।ফলে মোবাইল খোঁজার কাজ অনেকটাই ব্যাহত হয়। আর শ্রমিকদের এই ব্যবহারে অনেকটাই অসন্তুষ্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এখনো পর্যন্ত দ্বিতীয় মোবাইলটি খুঁজে পাওয়া যায়নি। রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ প্রথম মোবাইলটি খুঁজে পাওয়া গেলেও ,দ্বিতীয় মোবাইল খোঁজা নিয়ে লাগাতার তল্লাশি চালিয়ে যেতে প্রস্তুত আধিকারিকেরা। যদিও রবিবার কয়েক ঘন্টা শোল মাছ ধরেই উদ্ধারকারী শ্রমিকেরা পুকুর ছেড়ে চলে যান। ফলে এ দিনের মতো উদ্ধারকার্য বন্ধ।।


More Stories
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?
রাজ্যসভায় নীতিশ, বিহারের মুখ্যমন্ত্রী কে এবার?
লাল প্রতীক এখন সবুজ, প্রতীক উর আনুষ্ঠানিকভাবে তৃণমূলে