Home » গরমে সুস্থ থাকতে হাইড্রেটেড থাকুন!

গরমে সুস্থ থাকতে হাইড্রেটেড থাকুন!

সময় কলকাতা ডেস্ক, ১৭ এপ্রিল: গরমে গ্যাস, অম্বলের সমস্যা কমবেশি সবারই হয়। অতিরিক্ত গরমের কারণে হজম শক্তিও হ্রাস পায়। ফলে কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালা,পেটে অস্বস্তিভাব, ডিহাইড্রেশন, খিদে কমে যাওয়া ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। তাই এই গরমে নিজেকে সুস্থ রাখতে এই উপায়গুলি মেনে চলুন-


 
নির্দিষ্ট কিছু খাবার এড়িয়ে যান
তৈলাক্ত জাতীয় খাবার সাধারণত হজম হতে বেশি সময় লাগে। এর ফলে বুকে জ্বালা, অ্যাসিডের সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে, গরমে তেল-মশলাজাতীয় খাবার এড়িয়ে চলাই ভালো। এছাড়া, কফি, এনার্জি ড্রিংকস, প্যাকেজিং করা ফলের রস এড়িয়ে চলতে হবে। গরমে সবুজ শাকসবজি, তাজা মরসুমি ফল যেমন তরমুজ, ন্যাসপাতি, আপেল, শসা, টক দই খাওয়ার খুবই উপকারী। এর ফলে শরীর সুস্থ থাকে।

হাইড্রেটেড থাকুন
গরমে প্রচুর পরিমাণে জল পান করুন। জল যে কোনও হজম সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারে। এইসময় ডাবের জলও শরীরের জন্য খুব ভালো।

আরও পড়ুন    গরমে ত্বকের জেল্লা বাড়াতে ভরসা রাখুন তরমুজে!

পরিমাণে অল্প খান
অতিরিক্ত খাওয়ার ফলেও বদহজম হতে পারে। সেক্ষেত্রে বারাবার খান কিন্তু, সবসময় পরিমাণে অল্প খান। এর ফলে খাবার হজম করতেও সুবিধা হয়। এছাড়া আপনি স্যালাড খেতে পারেন। স্যালাডে টমেটো এবং গাজরের মতো ফাইবারযুক্ত সবজি রাখতে ভুলবেন না। এগুলি, কোলেস্টেরল কমাতেও ব্যাপক সাহায্য করে।
 

About Post Author