সময় কলকাতা ডেস্ক, ১৯ এপ্রিল: সিনেমা প্রেমীদের জন্য দারুণ সুখবর। ভারতে ‘আদিপুরুষ’ মুক্তির আগেই নিউইয়র্কের ট্রিবেকা ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এই ছবির। ‘আদিপুরুষ’ নিয়ে দর্শকদের উন্মাদন প্রথম থেকেই তুঙ্গে ছিল। ট্রিবেকা ফেস্টিভ্যাল হল বিশ্বের বিখ্যাত একটি প্রশংসিত প্ল্যাটফর্ম। এবার এই প্ল্যাটফর্মেই আগামী ১৩ জুন ওম রাউতের ছবি ‘আদিপুরুষ’ দেখানো হবে। এর আগে হনুমান জয়ন্তীর দিন মুক্তি পেয়েছিল ‘আদিপুরুষের’ নতুন পোস্টার। যেখানে দেবদত্তাকে দেখা গিয়েছিল হনুমানের ভূমিকায়। ওইদিন সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার করে অভিনেতা প্রভাস লিখেছেন, ‘রামের ভক্ত আর রামকথার প্রাণ, জয় পবনপুত্র হনুমান।’ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির মুক্তির তারিখও।

জানা গিয়েছে, আগামী ১৬ জুন বড়পর্দায় মুক্তি পাবে ওম রাউত পরিচালিত এই ছবি। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে, সেফ আলি খান, প্রভাস, কৃতি শ্যানন সহ আরও অনেককে। এর আগে ছবির নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, রাম নবমী তিথি থেকেই শুরু হতে চলেছে ‘আদিপুরুষ’ ছবির প্রচার পর্ব। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ১৬ জুন মুক্তি পাওয়ার কথা ‘আদিপুরুষ’ ছবির। যদিও এই ছবির টিজ়ার মুক্তির পর থেকেই ‘বয়কট আদিপুরুষ’-এর ঝড় ওঠে। বহু বিতর্কের জেরে একাধিকবার শিরোনামে উঠে এসেছে ওম রাউতের ছবি ‘আদিপুরুষ’।

আরও পড়ুন রিয়েলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বার্সা সভাপতির
‘আদিপুরুষ’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনার সম্মুখীন ওম রাউত পরিচালিত, প্রভাস অভিনীত এই ছবি। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ নিয়ে ছবির নির্মাতাদের বিরুদ্ধে আদালতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। এমনকি, সেই মামলায় জড়িয়ে পড়েছে সেন্সর বোর্ডও। এত বড় বাজেটের ছবি মুক্তির আগেই সমালোচনার মুখে। বারে বারে বিতর্কে জড়ায় এই ছবি। ছবির ‘দুর্বল’ ভিএফএক্সে হতাশ সিনেপ্রেমীরা। যা নিয়ে ট্রোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই ‘আদিপুরুষ’ ছবির শ্যুটিংয় শেষ হয়ে গিয়েছে। ‘আদিপুরুষ’ ছবিতে ‘রাবণ’-এর ভূমিকায় রয়েছেন সইফ আলি খান। রামের ভূমিকায় প্রভাস, হনুমানের চরিত্রে দেখা গিয়েছে দেবদত্ত নাগেকে। তবে এই চরিত্রগুলিকে যেভাবে তুলে ধরা হয়েছে তা নিয়েই আপত্তি বিভিন্ন মহলে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াজুড়ে ‘বয়কট আদিপুরুষ’-এর ঝড় ওঠে। আর তারপরই ‘আদিপুরুষ’-এর মুক্তির দিনও পিছিয়ে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ছবির নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয় ২০২৩ সালের ১৬ জুন মুক্তি পাবে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ ছবিটি। সম্প্রতি ছবির গ্রাফিক্স নিয়ে কটাক্ষের স্বীকার হতে হয়েছিল পরিচালককে। এমনকী ছবি থেকে বিতর্কিত দৃশ্য বাদ দেওয়ার দাবিতে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন হিন্দু সেনার সর্বভারতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত। হিন্দু সেনার তরফে জানানো হয়েছে, ধর্মীয় চরিত্রগুলিকে ভুলভাবে তুলে ধরায় হিন্দুদের ধর্মীয়ভাবাবেগে আঘাত হেনেছে। তাঁরা এই অভিযোগ কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রীর কাছে জানিয়েও কোনও উত্তর মেলেনি।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত