Home » সালমান প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী শেহেনাজ গিল

সালমান প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী শেহেনাজ গিল

 সময় কলকাতা ডেস্ক, ২০ এপ্রিল: রাতারাতি বলিউডের সিনেপাড়ায় ভাইরাল শেহেনাজ গিল। তাঁর বলিউডে পা রাখা সালমানের হাত ধরেই। সালমান প্রচেষ্টায় বলিউডে আগমন অভিনেত্রীর। এককথায় বলা যায়, সালমনকে গডফাদার করে এগিয়ে যাওয়া। এই সমস্ত ব্যাপারেই এবার ট্রোলের শিকার শেহেনাজ গিল। নেটিজেনদের নানান মন্তব্যে নাজেহাল অবস্থা অভিনেত্রীর। শেহেনাজ গিল বরাবরই স্বাধীনচেতা, স্পষ্টবাদী। তাই আর চুপ না থেকে এবার সপাটে মুখ খুললেন অভিনেত্রী। যদিও এর আগে তাঁকে অনেক বিষয়ে সোজাসুজি জবাব দিতে দেখা গেছে। এইবারও ব্যতিক্রম হল না।

শেহেনাজ বলেন, ‘সালমান খান তাঁকে একটা সুযোগ দিয়েছে মানে এই নয় যে এবার একের পর এক সিনেমা আসতেই থাকবে। তাঁর কেরিয়ার যে একবারে তৈরি হয়ে গেল এমনটা নয়।’ আগামী ২১ এপ্রিল মুক্তি পাবে তাঁর ছবি। তা নিয়ে এখন রীতিমত চর্চা ভক্তমহলে। অভিনেত্রী পূজা হেগেড়ের থেকে এখন শেহনাজ খবরের শিরোনামে রয়েছে। তিনি ৫০ লাখ টাকা পেয়েছেন ছবির জন্য। ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছিল প্রথম বড় ব্রেক শেহনাজ গিলের। কিছুদিন আগেই “মুভ অন করে যাও” অর্থাৎ অতীতে পুরনো সব কিছু ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন সলমান অভিনেত্রী শেহনাজ গিলকে। তাঁর উত্তরে অভিনেত্রী বলেন ‘করে গিয়েছি’।

 আরও পড়ুন   বিনোদন জগতে শোকের ছায়া, প্রয়াত দক্ষিণের জনপ্রিয় অভিনেতা

সিদ্ধার্থ শুক্লা মারা যাওয়ার পর থেকে সালমান গড ফাদার হয়ে তাঁর পাশে ছিলেন। তারকাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তাঁদের দৈনন্দিন কর্মসূচি নিয়ে ভক্তদের আগ্রহ চিরকালের। অভিনয়ের পাশাপাশি সম্পর্ক নিয়েও জল্পনার শিকার অভিনেত্রী শেহেনাজ গিল।  রাঘব জুয়েলের সঙ্গে গোপন প্রেম নিয়ে চর্চার সৃষ্টি হয় ভক্ত মহলে। শোনা যায়, তাঁরা একসঙ্গে চুপিসারে ঘুরতেও গিয়েছেন। অভিনেত্রী শেহেনাজ গিলের সঙ্গে রাঘবের সম্পর্ক অত্যন্ত গভীর বলে গুঞ্জন ছড়িয়ে যায় নেটিজেনদের মধ্যে। এ বিষয়ে মুখ খুলেছিলেন খোদ অভিনেত্রী। শুধু মুখ খোলা নয় সাংবাদিকদের প্রশ্নে বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি। দুটি বিপরীত লিঙ্গের মানুষ কথা বলা মানেই প্রেম করা বা সম্পর্কে জড়িয়ে যাওয়া? পাল্টা প্রশ্নও করেন তিনি। তবে এবিষয়ে ভক্তদের মনে জল্পনা তুঙ্গে। গুঞ্জন যে মিথ্যা তা মানতে নারাজ ভক্তরা।

About Post Author