Home » বিনোদন জগতে শোকের ছায়া, প্রয়াত দক্ষিণের জনপ্রিয় অভিনেতা

বিনোদন জগতে শোকের ছায়া, প্রয়াত দক্ষিণের জনপ্রিয় অভিনেতা

সময় কলকাতা ডেস্ক, ১৯ এপ্রিল : দক্ষিণের বিনোদন জগতে নতুন করে শোকের ছায়া। প্রয়াত তেলেগু সুপারস্টার আল্লু রমেশ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। একজন ভালো অভিনেতা হিসেবে খুব সুনাম ছিল তাঁর। তাঁর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা দক্ষিণী ইন্ডাস্ট্রি। সূত্র মারফত জানা গিয়েছে, মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয় অভিনেতা আর তারপরেই মৃত্যু হয়। তাঁর প্রয়াণে ভক্ত থেকে সতীর্থ সকলেই শোকজ্ঞাপন করেছেন।  তাঁর মতো একজন গুণী অভিনেতা আজকের দুনিয়ায় অনেক কম আছে বলেই ধারণা গোটা তামিল সিনেমা ইন্ডাস্ট্রির।

এদিন সিনেমা পরিচালক আনন্দ রবি সোশ্যাল মিডিয়ায় আল্লু রমেশের মৃত্যুর খবর নিশ্চিত করেন।  সিনেমা পরিচালক আনন্দ রবি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে প্রয়াত অভিনেতার কয়েকটি ছবি শেয়ার করে লেখেন “প্রথমদিন থেকেই তুমি আমার সবচেয়ে বড় সাপোর্ট ছিলে। এখনও আমি তোমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। রমেশ গুরু তোমার মৃত্যুকে মেনে নিতে পারছি না। আমার মতো অনেকের হৃদয়ে তুমি চিরস্মরণীয় হয়ে থেকে যাবে”। প্রয়াত অভিনেতার মুক্তিপ্রাপ্ত শেষ ছবি রাজেন্দ্র প্রসাদ পরিচালিত ‘অনুকনি প্রয়ানাম’। এই শেষ সিনেমার মাধ্যমে তার শেষ কাজটি রেখে গেলেন ভক্তদের মধ্যে। তবে,শুধু বড় পর্দায় নয়,ছোটো পর্দায় অনেক টেলি সিরিজে পার্শ্ব চরিত্রের ভূমিকায় অভিনয় করেছেন আল্লু। থিয়েটার জগতে আল্লু রমেশের যথেষ্ঠ নাম ডাক ছিল। তাঁর প্রথম ছবি “চিরুজাল্লু”-র মাধ্যমে তিনি ক্যারিয়ার শুরু করেন ২০০১ সালে। দক্ষিণের একাধিক হিট ছবির মালিক তিনি। তাঁর অভিনয়ের ভক্ত ছিলেন আট থেকে আশি সকলেই। তিনি থিয়েটার জগতের সাথেও যুক্ত ছিলেন বেশ কিছুদিন। এর পাশাপাশি অভিনয় জগতের সঙ্গে প্রায়  ২ দশক ধরে যুক্ত ছিলেন।

আরও পড়ুন    এবার নিউইয়র্কের ট্রিবেকা ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ‘আদিপুরুষ’


সতীশ কৌশিক, মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত একের পর এক তারকার মৃত্যুতে শোকের ছায়া গোটা সিনেমা ইন্ডাস্ট্রির। স্নেহলতা দীক্ষিতের ১২ মার্চ বিকেল ৩-৪ টের সময়ই মুম্বইয়ের ওরলিতে শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। একের পর এক বহু প্রতিভাবান তারকা হারিয়ে যাচ্ছেন এভাবে কিন্তু তাদের করে যাওয়া কাজ সারাজীবন থেকে যাবে আমাদের মাঝে। সম্প্রতি বিখ্যাত ওয়েব সিরিজ ‘মা বিদাকুলু’-তে তাকে দেখা গেছে প্রধান অভিনেত্রীর বাবার ভূমিকায় অভিনয় করতে। তার অনবদ্য অভিনয় দক্ষতা এবং হাস্য কৌতুক অভিনয়ের দক্ষতা তাকে জনসাধারণের কাছে একটি প্রিয় তারকা করে তুলেছিল।

About Post Author