সময় কলকাতা ডেস্ক, ২১ এপ্রিল: ফের জঙ্গি হামলায় রক্তাক্ত উপত্যকা। জঙ্গিদের ছোড়া গ্রেনেড হামলায় শহীদ ৫ সেনা জওয়ান। কাশ্মীরের পুঞ্জ সেক্টর এলাকার ঘটনা। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে সেনা ট্রাক লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। তারপরেই সেনা ট্রাকে আগুন ধরে যায়। বৃহস্পতিবার কাশ্মীরের পুঞ্চ সেক্টর দিয়ে ট্রাকে করে যাচ্ছিলেন একদল জওয়ান। ভট্ট দুরিয়ান ফরেস্টের কাছে হঠাৎই আগুন ধরে যায় ট্রাকে। চলন্ত অবস্থায় ট্রাকের সর্বত্র আগুন ছড়িয়ে পড়ে।

আগুনের তীব্রতা বেশি থাকায় উদ্ধারকার্য কিছুক্ষণের জন্য থমকে যায়। প্রাথমিক উদ্ধার কার্য শুরু হওয়ার পর পাঁচ জওয়ানের শহীদ হওয়ার কথা জানানো হয় সেনার তরফ থেকে। গুরুতর আহত অবস্থায় এক সেনা জওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ঘটনার কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন সেনার উচ্চপদস্থ আধিকারিকেরা। প্রথমে অনুমান করা হয়েছিল প্রবল বৃষ্টির মধ্যে বাজ পড়ে আগুন ধরে গিয়েছিল সেনার ট্রাকে। পরবর্তীতে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে প্রবল বৃষ্টির মধ্যে দৃশ্যমান্যতা কম থাকার সুযোগ নিয়ে জঙ্গিরা ট্রাকে গ্রেনেড ছোড়ে। যার কারণেই এই দুর্ঘটনা। জঙ্গি হামলার এই নেপথ্যে পাক মদত পুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের হাত রয়েছে বলে অনুমান করা হচ্ছে। জঙ্গিদের সন্ধানে এলাকায় ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন অঞ্চলে।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ।
আরও পড়ুন আর্জি খারিজ, মানহানি মামলায় বড় ধাক্কা রাহুল গান্ধির

বৃহস্পতিবারের জঙ্গি হামলার কড়া সমালোচনা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নিহত জওয়ানদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি, ঘটনার কড়া নিন্দা করেছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি থেকে শুরু করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গ ও একাধিক নেতা-নেত্রী। অন্যদিকে,জঙ্গি হামলার কড়া নিন্দা করেন জম্মু-কাশ্মীরের উপ রাজ্যপাল মনোজ সিন্হা।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক