Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২২ এপ্রিল,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১১২তম দিন।

আরও পড়ুন  গরমে চুলের জেল্লা ধরে রাখবে এই হেয়ার প্যাক

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-

১৯১২ –আজকের দিনে  রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ  থেকে ‘প্রাভদা’ পত্রিকা প্রকাশ পায়।

১৯২১ – ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে আজকের দিনে সুভাষচন্দ্র বসু  পদত্যাগ করেন ।

১৯৩০ – বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম জালালাবাদ পাহাড়ে ইংরেজ সৈন্যদের সঙ্গে সম্মুখ যুদ্ধ হয় এদিন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৭০ – মার্কসবাদী সোভিয়েত বিপ্লবী এবং কমিউনিস্ট রাজনীতিবিদ ভ্লাদিমির লেনিন-এর জন্মদিন আজ।

১৮৯৩ – স্বাধীনতা সংগ্রামী ও যুগান্তর দলের অন্যতম কাণ্ডারি সুরেন্দ্রমোহন ঘোষ আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯১৬ –  ভারতীয় অভিনেত্রী ও গায়িকা  কানন দেবীর এদিন জন্মান।

১৯৪৫ – ভারতীয় বুদ্ধিজীবী এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর জন্মদিন আজ।

১৯৭৪ – ভারতীয় ঔপন্যাসিক, নিবন্ধকার, বক্তা ও চিত্ৰনাট্যকার  চেতন ভগত  আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৩০-বাঙালি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী মধুসূদন দত্ত আজকের দিনে প্রয়াত হন।

২০০৩ – বাঙালি পুরাতত্ত্ববিদ এবং লোকসংস্কৃতি বিশেষজ্ঞ তারাপদ সাঁতরার প্রয়াণ দিবস আজ।

২০০৮ – বাঙালি সংগীত শিল্পী শিপ্রা বসুর এদিন প্রয়াত হন।

About Post Author