Home » হাতে ওয়েডিং রিং! কবে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন পরিণীতি চোপড়া?

হাতে ওয়েডিং রিং! কবে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন পরিণীতি চোপড়া?

সময় কলকাতা ডেস্ক, ২১ এপ্রিল : বলিউডের অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে আপ সাংসদ রাঘব চড্ডার প্রেম অনেকদিন থেকেই চর্চার মধ্যে ছিল। অবশেষে এই ব্যাপারে জবাব দিলেন খোদ অভিনেত্রী পরিণীতি। সাম্প্রতিক মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় ডিনার ডেট ও লাঞ্চ ডেটে একসঙ্গে সাংবাদিকদের লেন্সবন্দী হয়েছিলেন রাঘব-পরিণীতি যুগলে। কিন্তু, দুজনে এই বিষয়ে কোনো রকম উত্তর দেননি, নিজেদেরকে বন্ধু হিসাবেই পরিচয় দিয়েছেন তাঁরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষদের মধ্যে তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা বাড়তে থাকে।

কিছুদিন আগে মণিশ মালহোত্রার বাড়িতে পরিণীতির দেখা মিলেছিল। তখন সকলে মনে করেন বিয়ের পোশাকের অর্ডার দিতেই গিয়েছিলেন অভিনেত্রী। আবার শোনা যাচ্ছে, তাঁরা নাকি এপ্রিলের মধ্যেই বিয়ে সেরে ফেলবেন। বিয়ের ব্যাপারে সমস্ত প্রশ্নের উত্তর দিতে এবার  নীরবতা ভাঙলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। বিমান বন্দরে নামার সঙ্গে সঙ্গেই রাঘবকে নিয়ে হাজার প্রশ্নের মুখোমুখি হন অভিনেত্রী। সবসময় তিনি বিষয়টি এড়িয়ে যান হাসি মুখেই। কিন্তু, এবার সপাটে জবাব দিলেন পরিণীতি।

আরও পড়ুন   প্রয়াত যশ পত্নী পামেলা চোপড়া!


সর্বভারতীয় স্তরের এক সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, ‘সংবাদমাধ্যম আমার জীবন নিয়ে আলোচনা করছে। কখনও কখনও ব্যক্তিগত স্তরে গিয়ে যে চর্চাটা হয় সেটা খুবই অসম্মানজনক। যদি সেই রকম কিছু হয় আমি নিশ্চয়ই বলব। ভুল ধারণা হয়ে থাকে তাহলে প্রয়োজনে ব্যাখা দেব। যদি প্রয়োজন না পড়ে তাহলে দেব না’। এই কথার পরিপ্রেক্ষিতে অনেকে মনে করছেন, এই কথার ভাঁজেই লুকিয়ে আছে তাঁর বিয়ের প্রসঙ্গ।

আরও পড়ুন    এবার নিউইয়র্কের ট্রিবেকা ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ‘আদিপুরুষ’

সম্প্রতি পরিণীতির আঙ্গুলে একটি সিলভার ওয়েডিং রিং ধরা পড়ে সাংবাদিকদের ক্যামেরায়। আর তারপর থেকেই ভক্তদের মনে বিয়ের প্রসঙ্গ নিয়ে জল্পনা আরও তুঙ্গে।  বিয়ের দিনক্ষণ জানতে অধীর আগ্রহে তাঁর ভক্তরা। অভিনেত্রী বিয়ে নিয়ে কবে মুখ খুলবেন তা নিয়ে এখন অপেক্ষায় সংবাদ মাধ্যম ও ভক্তরা। শোনা যায়,পঞ্জাব শহর থেকেই রাঘব-পরিণীতির মধ্যে প্রেম শুরু হয়। পঞ্জাবে একটি সিনেমার শ্যুটিংয়ের সময়ই সম্পর্ক তৈরি হয় তাঁদের মধ্যে। যদিও বন্ধুত্ব ছাড়া তাঁদের মধ্যে কোনও সম্পর্ক নেই বলেই বরাবর জানিয়ে এসেছে যুগলে।

About Post Author