Home » দীর্ঘ প্রতীক্ষার অবসান, ফের পর্দায় ফিরছেন সালমান ও ভাগ্যশ্রী জুটি

দীর্ঘ প্রতীক্ষার অবসান, ফের পর্দায় ফিরছেন সালমান ও ভাগ্যশ্রী জুটি

সময় কলকাতা ডেস্ক, ২১ এপ্রিল : দীর্ঘ ৩৩ বছর পর আবার বিগ স্ক্রীনে দেখা যাবে সালমান ও ভাগ্যশ্রী জুটিকে। ”ম্যায়নে প্যায়ার কিয়া” ছবির পর আবার যুগলে আসতে চলেছে সিলভার স্ক্রীনে।  আজই অর্থাৎ ২১ এপ্রিল গোটা বিশ্বজুড়ে ৫ হাজারের ওপর সিনেমা হলে মুক্তি পাচ্ছে সালমানের “কিসি কি ভাই কিসি জান” ছবিটি। আর এই ছবিতেই দেখা যাবে এই পুরনো জুটিকে। সলমন খান প্রায় চার বছর পর বড় পর্দায় নায়কের চরিত্রে অভিনয় করতে চলেছেন। এটি একটি অসাধারণ কাম ব্যাক বলে মনে করছেন ভক্তরা।  শুধুমাত্র ভারতেই ৪ হাজার ৫০০ টি হলে মুক্তি পাচ্ছে এই ছবি। শুধু তাই নয়, এই ছবিতে ভাগ্যশ্রীর সঙ্গে তাঁর স্বামী হিমালয় দাসানি এবং অভিনেতা-পুত্র অভিমন্যু দাসানিও অভিনয় করেছেন।

ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই অর্থাৎ চলতি সপ্তাহের শুরু থেকেই টিকিটের অগ্রিম বুকিং শুরু হয়েছে। কিন্তু, সূত্র মারফত জানা গেছে, এত বিগ বাজটের সিনেমা হওয়া সত্বেও অগ্রিম বুকিং এর পরিমাণ খুব একটা আশানুরূপ নয়।বলিউডসূত্রে খবর, বুধবার দুপুর সাড়ে তিনটে পর্যন্ত এই ছবি তিনটি জাতীয় মাল্টিপ্লেক্সে মাত্র ২৩ হাজার টিকিট বিক্রি করতে পেরেছে। যা হিসাবমতো অনেকটাই কম। অন্যান্য রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ‘ভুল ভুলাইয়া ২’ ও ‘আর আর আর’ এর তুলনায় এই সিনেমার জনপ্রিয়তা অনেকখানি কম। আবার অপরদিকে ‘ভোলা’, ‘শমশেরা’, ‘ভেড়িয়া’ ও ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর মতো সিনেমার তুলনায় সলমনের এই ছবির অগ্রিম টিকিট বুকিং সংখ্যা বেশ ভালই। কিন্তু, এই সিনেমা মুক্তি পাওয়ার পর এর টিকিট বিক্রয় সংখ্যা বাড়তে পারে বলে আশা করা যেতে পারে।

আরও পড়ুন   হাতে ওয়েডিং রিং! কবে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন পরিণীতি চোপড়া?


সলমন খানের এই সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক ফারহাদ সামজি। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি ২০ বছর অপেক্ষা করেছি সলমন খানের একটি ছবি পরিচালনার জন্য’। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবি পরিবেশনায় ঘাম, রক্ত, ও চোখের জল গিয়েছে। আমার মনে আছে, যখন আমি ছবিটি পরিচালনা করব, আমাকে বলা হয়েছিল আমি হাতে চাঁদ পেয়েছিলাম।’

About Post Author