সময় কলকাতা ডেস্ক, ২৩ এপ্রিল : আবার বিতর্কে জড়িয়ে পড়লেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। একটি সোশ্যাল নেটওয়ার্ক আপডেট দিয়ে প্রশংসার বদলে কটাক্ষের মুখোমুখি হতে হল মিমিকে। কেন ও কীভাবে ট্রোলের সামনে পড়তে হল মিমিকে?

অভিনেতা – অভিনেত্রীদের দৈনন্দিন কার্যকলাপ নিয়ে সাধারণ মানুষের উৎসাহ চিরদিনের। তাঁদের প্রতিদিনের খুঁটিনাটি আপডেট দিয়েই থাকেন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন মাধ্যমে। এমনই তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি পুরস্কারের খবর জানাতেই তেমনই উঠে এল বেশকিছু প্রশ্ন।কিছু দিন আগে হাতে মারাত্মক চোট পেয়েছিলেন টলিউডের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী৷ অভিনেত্রীর হাতে সেলাই পড়েছিল নেটিজেনদের কাছ থেকে প্রচুর সহানুভূতি কুড়িয়ে ছিলেন সেইসময়। আর ঠিক তারপরেই নেটিজেনদের কাছে চরম ট্রোলের শিকার হন অভিনেত্রী।

আরও পড়ুন : স্বপ্ন বাস্তবের আকাশ ছুঁয়েছিল ডলি রায়ের ভাবনায়
সাম্প্রতিক প্রাইড অফ বেঙ্গলের অ্যাওয়ার্ড জেতেন অভিনেত্রী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। কিছু দিন আগেই পয়লা বৈশাখে তিনি তার হাতের আঙুলে চোট পান, আর আঙ্গুলের চোট নিয়েই তিনি আওয়ার্ডটি গ্রহণ করতে যান। আবার ঈদের দিনে তিনি ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে।

এদিন অভিনেত্রীকে সাদা শাড়িতে দেখা যায়। সেই অনুষ্ঠানের অনেক ছবি তিনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন ও লেখেন, ” এটি আমার কাছে অনেক গর্বের বিষয় যে আমি আজ প্রাইড অফ বেঙ্গল অ্যাওয়ার্ড ২০২৩ পাচ্ছি, আমি সম্মানিত বোধ করছি”। অ্যাওয়ার্ড হাতে ছবি তুলে সেই মুহূর্ত ভাগ করে নেন অভিনেত্রী।
কিন্তু মিমির এই পোস্টে কমেন্টে অনেকে মতামত দিয়েছেন, আবার তার মধ্যে একজন লিখেছেন, ” জানতে পারি? তুমি ঠিক কী করেছো বাংলার জন্য যাতে তোমাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে?’ আরেকজন লেখেন, ‘এত গর্ব কিসের’? ভালো অভিনেত্রী এইটুকুই যথেষ্ট এতে গর্ব করার কিছু হয়নি।’
আবার মিমির অনুরাগীরা এই সব কমেন্টকে গুরুত্ব না দিয়ে লিখেছেন ‘ সাদা শাড়ীতে দিদিকে দারুন সুন্দর লাগছে। আজ এই অ্যাওয়ার্ড পাওয়ার পর খুব গর্ব হচ্ছে’। আবার কেউ কেউ শরীরের খবর নিয়ে জিজ্ঞাসা করেছেন, ‘এখন আপনার আঙ্গুল কেমন আছে দিদি?’
বিগত কয়েক বছরের বেশি সময় থেকে বাংলা ইন্ডাস্ট্রির সাথে অভিনয় করেন মিমি। শুরুটা হয়েছিল ছোট পর্দা দিয়ে ঋতুপর্ণ ঘোষের “গানের ওপারে” নামক সিরিয়াল এর মাধ্যমে। তারপর বড় পর্দায় প্রথম কাজ “বাপি বাড়ি যা” ২০১২ সালে। এরপর তাঁকে দেখা গিয়েছে বোঝে না সে বোঝে না, পোস্ত, ধনঞ্জয়-এর মতো জনপ্রিয় সিনেমায়। মিমির শেষ ছবি অরিন্দম শীল পরিচালিত “সঙ্গে খেলা যখন”। রক্তবীজ নামক একটি কাজও শেষ করেছেন সম্প্রতি।

২০১৯ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং যাদবপুর থেকে ভোটে দাঁড়িয়ে বিপুল সংখ্যক ভোটে জয় লাভ করেন। তবে যতবারই পার্লামেন্টে গিয়েছেন ততবার কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে, তাছাড়াও নিত্যনতুন ইস্যুতে বিভিন্ন সমালোচনার শিকার হতে হয় সংসদ মিমিকে।এবার তাঁকে অন্য আঙ্গিকে, সম্পূর্ণ নতুন কোন থেকে সমালোচনায় পড়তে হল। বিতর্ক, সমালোচনা ছাড়তে চাইছে না মিমিকে।।
আরও পড়ুন : শাহরুখের সঙ্গে চুম্বনে আপত্তি কেন মাহিরার?


More Stories
পাথরের দেবতাকে পুজো না করে জীবন্ত দেবতা মোদি ও যোগীকে পুজো করার নিদান বিজেপি বিধায়কের
জয়শ্রীরাম বললেই রোগীর পাঁচশো টাকা ছাড়- বিতর্ক চিকিৎসকের সিদ্ধান্তে
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?