সময় কলকাতা ডেস্ক, ২৫ এপ্রিল: ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রির সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিং। বলিউড হোক কিংবা টলিউড অথবা অন্য যে কোনও ভাষাই হোক, অরিজিৎ-এর কন্ঠে যে কোনও গানই প্রাণবন্ত হয়ে ওঠে। তাঁর ভক্ত সংখ্যাও বিশাল। একের পর এক বলিউডি ছবির হিট গানে অরিজিৎ-এর কণ্ঠের জাদু মুগ্ধ করে শ্রোতাদের। যার হাতে গিটার উঠলে উচ্ছাসে ফেটে পরে গোটা অডিটোরিয়াম। যার অসংখ্য ফ্যান ফলোয়িং, লাইভ কনসার্টে যাকে দেখে চোখে ভিজে যায় অনেকেরই। যার গান শুনে অনেকেই নতুন করে বাঁচার অর্থ খুঁজে পান। মঙ্গলবার সেই সুপার সিঙ্গার অরিজিৎ সিংয়ের জন্মদিন। আজ ৩৬-এ পা রাখলেন সকলের প্রিয় গায়ক।

১৯৮৭ সালের ২৫শে এপ্রিল জন্মেছিলেন অরিজিৎ সিং। মুর্শিদাবাদেই বেড়ে ওঠা তাঁর। জনপ্রিয়তার শিখরে থাকলেও সেখানেই থাকেন বর্তমানে। কাজের সূত্রে মুম্বই-কলকাতা যতই ঘুরুন না কেন, বারে বারে ভিটেমাটির টানে ফিরে আসেন মূর্শিদাবাদের জিয়াগঞ্জে। তাঁর মধ্যে কোনো স্টারডমের অহংকার নেই। বড্ড সাদা মাটা জীবনযাপন তাঁর। জিয়াগঞ্জে এখনও তিনি ঘরের ছেলে। তাঁকে সেখানে কখনও দেখা যায় ছেলেদের স্কুলে নিয়ে যেতে। কখনও আবার আর পাঁচজনের মতো দোকান-বাজার করতে। এক রিয়্যালিটি শো-এর মাধ্যমে এই গানের সফর শুরু করেছিলেন জনপ্রিয় এই গায়ক। আর আজ তিনি জনপ্রিয়তার শিখরে বিরাজ করছেন। তাঁর ঝুলিতে পুরস্কার ভরেছে প্রচুর। যে অরিজিৎ আজ এত পরিচিত যার চারিদিকে ভক্ত ছড়িয়ে রয়েছে। তাঁর কেরিয়ার প্রথমদিকে খুব একটা সহজ ছিল না।

অরিজিৎ সিং ক্লাসিক্যাল তালিম নেন গুরু রাজেন্দ্র প্রসাদ হাজারির কাছে। তাঁর জীবন অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। বনশালীর ছবিতে তিনি গান গেয়েছিলেন, কিন্তু পরে তা মুক্তি পায়নি। তিনি ফেম গুরুকূলে ফিনালে জায়গা পাননি। বলিউডের বিশিষ্ট পরিচালক সঞ্জয়লীলা বনশালীর হাত ধরে বলিউডে আগমন ঘটে এই বিশ্বখ্যাত শিল্পীর। রণবীর কপুর ও সোনম কপুর অভিনীত ছবি ‘সাওয়ারিয়ার’ টাইটেল ট্র্যাকে অরিজিৎ-কে গান গাওয়ার সুযোগ দেন ছবির পরিচালক। কিন্তু, সেই গান মুক্তি পায়নি। তারপর একের পর এক হিট গানের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেন অরিজিৎ। তবে তাঁর জীবনে প্রীতম, বিশাল-শেখর, শঙ্কর এহসন লয়, এদের সঙ্গে কাজই তাঁকে দিগন্তে ছুঁইয়ে দেয়।
আরও পড়ুন ইস্টবেঙ্গল ক্লাবে ভাইজান, কাছ থেকে প্রিয় তারকাকে দর্শন করতে কত খসাতে হবে পকেট থেকে?

২০১০ থেকে ২০১৩ সালের মধ্যেই সাফল্যে শিখরে ওঠেন এই শিল্পী। ‘আশিকী ২’ ছবিতে তুম হি হো গান তাঁকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। এরপর তাঁকে আর পিছনে ফিরে তাঁকাতে হয়নি। অরিজিৎ সিংয়ের কণ্ঠে এই গান ঝড় তুলেছিল দর্শকের মনে। শাহরুখের সুপারহিট মুভি ‘পাঠানের’ ঝুমে জো-গানে তাক লাগিয়েছিল অরিজিৎ সিং। ‘মার্ডার ২’-এর ‘মহাব্বতে’ গানে কণ্ঠে দিয়েছেন তিনি। দক্ষিণের হিট সিনেমা পন্নিয়িন সেলভান ২তে ‘মেরা আসমান জল গয়া’ গানটিও অরিজিৎ সিংয়ের গাওয়া। যেটি মুক্তি পেয়েছে দিন দুই আগেই।


More Stories
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে