সময় কলকাতা ডেস্কঃ আজ ২৫ এপ্রিল,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১১৫ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৭৯২ – প্যারিতে প্রথম গিলেটিন স্থাপিত হয়।
১৮৫৯ – সুয়েজ খাল খননের কাজ শুরু হয়।
১৯০১ – যুক্তরাস্ট্রের প্রথম রাজ্য হিসাবে নিউইয়র্কে অটোমোবাইলের প্লেট চালু হয়।
১৯১৫ – গ্যালিপলির যুদ্ধের সূচনা হয়।
১৯৮৯ – ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে জাপানের প্রধানমন্ত্রী নোবোরু তাকাশিতা পদত্যাগ করেন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৯৮ – ভিয়েসনতি আলেসান্দ্র, নোবেলজয়ী স্পেনীয় কবিআজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০০ – ভোল্ফগাং পাউলি, অস্ট্রীয় নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী এদিন জন্মান।
১৯০০ – গ্লাডউইন জেব, ইংরেজ রাজনীতিবিদ, কূটনীতিক এবং জাতিসংঘের সেক্রেটারি-জেনারেল আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৮ – প্রখ্যাত বাঙালি কবি, প্রাবন্ধিক ও অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ।
আরও পড়ুন ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯২০ – ভারতবর্ষে সর্বপ্রথম পালি ভাষার চর্চা ও বৌদ্ধশাস্ত্রানুরাগী বাঙালি ব্যক্তিত্ব সতীশচন্দ্র আচার্য বিদ্যাভূষণ আজকের দিনে প্রয়াত হন।
১৯৪০ – প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক মৌলভী মুজিবুর রহমান এদিন প্রয়াত হন।
১৯৪৮ – ধ্রুপদী রাগসঙ্গীত শিল্পী গিরিজাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণ দিবস আজ।
১৯৬৮ – বাঙালি বিপ্লবী ও প্রখ্যাত চিকিৎসক যতীন্দ্রনাথ ঘোষাল আজকের দিনে প্রয়াত হন।
১৯৭৩ – বিনোদচন্দ্র চক্রবর্তী, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী এদিন প্রয়াত হন।
১৯৭৫ – বাঙালি লেখক ফাল্গুনী মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।
২০০১ – ছায়া দেবী(চট্টোপাধ্যায়), প্রখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী এদিন প্রয়াত হন।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?