সময় কলকাতা ডেস্ক, ২৫ এপ্রিল: স্বস্তি! মঙ্গলবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকাল থেকেই শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা। শনিবার থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে হালকা বৃষ্টি। যার জেরে একধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া বদলাতে চলেছে। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। এদিকে,বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়ছে রোদের তেজ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেরও পার্বত্য এলাকায় একাধিক জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৬ থেকে ৮২ শতাংশ।
আরও পড়ুন সল্টলেকের ফাল্গুনী বাজার লাগোয়া ঝুপড়িতে বিধ্বংসী আগুন

পূর্বাভাস বলছে, মঙ্গলবার অর্থাৎ আজ পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।একইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার ও ওড়িশায়। তবে,উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় হতে পারে শিলাবৃষ্টি। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও উত্তর পূর্ব ভারতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে,দার্জিলিং, কালিম্পং, কোচবিহার,জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃহস্পতিবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছত্রিশগড় এবং মহারাষ্ট্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি