সময় কলকাতা ডেস্ক, ২৫ এপ্রিল: সামনেই পঞ্চায়েত ভোট। সেই পঞ্চায়েত ভোটকেই পাখির চোখ করে ২৫ এপ্রিল অর্থাৎ আজ থেকে থেকে টানা ৬০ দিনের ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে জেলায় জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে শুরু হয়েছে নতুন কর্মসূচি। ৬০ দিনের এই কর্মসূচি উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তা শেষ হবে সাগরে এসে। অভিষেকের কথায়,‘এই কর্মসূচির মূল লক্ষ্য মানুষের পঞ্চায়েত গড়া।’ দিনহাটার সাহেবগঞ্জ ফুটবল ময়দানে জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সভা ঘিরে প্রস্তুতি ছিল জোরকদমে। মঙ্গলবার কোচবিহারের বামনহাটের অস্থায়ী তাবুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে এলেন গিতালদহের বিএসএফের গুলিতে নিহত প্রেম কুমার বর্মন ও মোফাজ্জল হোসেনের পরিবার।
আরও পড়ুন মহাদেবের নামে অশ্লীল গান! সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জেরে ক্ষমা চাইলেন বাদশা

প্রেম কুমারের পরিবার জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের কোন বাড়তি দাবি নেই, তারা শুধু চায় তাদের ছেলের মৃত্যুর যেন বিচার হয়। অপরদিকে মোফাজ্জল হোসেনের স্ত্রী জানান, যেহেতু তার স্বামী পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম ছিল, সেকারণে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এসেছেন একটা নির্দিষ্ট কাজের দাবিতে। এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, ‘নতুন তৃণমূল হয়েছে। মমতার তৃণমূল হয়তো উঠে গেছে। ওই নেতারা বিচ্ছিন্ন হয়ে গেছে। তৃণমূল হয়তো এভাবেই আবার সর্ব ভারতীয় পার্টি হওয়ার চেষ্টা করছে। জানিনা এটা কতটা যুক্তিযুক্ত। পার্টির উন্নয়ন হচ্ছে, সাধারণ মানুষের উন্নতি হচ্ছে না। সব জায়গায় দুর্নীতি, একশো দিনের টাকা থেকে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে।’

এদিনের এই কর্মসূচি নিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেককে শুভেচ্ছা জানিয়ে টুইটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘তৃণমূলে প্রথমবার এই ধরনের পলিটিক্যাল ক্যাম্পেন হচ্ছে। আমি অভিষেককে শুভেচ্ছা জানাচ্ছি। দলের সমস্ত কর্মীকে জনসংযোগ যাত্রায় সামিল হওয়ার জন্য বলব।’ ইতিমধ্যেই প্রতিটি জেলায় আলাদা আলাদা করে কমিটি তৈরি করেছে তৃণমূল। প্রতিটি জেলায় একজন সাংসদ এবং বিধায়কের নেতৃত্বে ‘তৃণমূলে নবজোয়ার’ কমিটি তৈরি করা হয়েছে। এখন দেখার বিষয়,এই জনসংযোগ যাত্রা থেকে মানুষের কাছে কি কি বার্তা পৌঁছয়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?