সময় কলকাতা ডেস্ক, ২৫ এপ্রিল : এঁচোড় চিংড়ি বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি রান্না। নেমন্তন্ন বাড়ি থেকে শুরু করে রোজকার রান্নাঘরে এঁচোড় চিংড়িকে বাদ দেওয়ার সাধ্য কার আছে? এঁচোড় খুব উপকারি সবজি। এতে রয়েছে প্রচুর পরিমানে পটাশিয়াম, ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্ট যা হার্টের পক্ষে যেমন উপকারী তেমনই ডায়বিটিস নিয়ন্ত্রণ করতে এটি ওস্তাদ। এঁচোড়ে ভিটামিন এ এবং সি থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। কোলোন ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে এটি অপরিহার্য ভূমিকা পালন করে। তাই এবার এঁচোড় চিংড়িকে এইভাবে রান্না করে দেখুন। এর স্বাদ মুখে লেগে থাকবে। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপির হসিশ-

উপকরণ
এঁচোড়, তেজ পাতা, চিংড়ি, আলু, এলাচ, শুকনো লঙ্কা, দারচিনি, চিনি, হলুদ, লবঙ্গ, গোটা জিরে, নুন, কাশ্মীরী লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ, আদা, রসুন, সর্ষের তেল, ঘি, কাঁচালঙ্কা, টমাটো।

রন্ধন পদ্ধতি
প্রথমেই এঁচোড় খোসা ছাড়িয়ে ছোট টুকরোয় কেটে নিন৷ ৪ কাপ জল গরম করে নুন ও হলুদ দিয়ে এঁচোড় সেদ্ধ করে নিন৷ এবার বড় সাইজের আলু ডুমো করে কেটে নিন। সামান্য নুন জলে সেগুলি সিদ্ধ করে খুব ভালোভাবে জল ছড়িয়ে নিন। সামান্য পরিমান হলুদ দিয়ে সর্ষের তেলে ভেজে নিন। চিংড়ি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ মাখিয়ে নিন৷ কড়াইতে তেল গরম করে চিংড়ি ভেজে তুলে রাখুন৷ পেঁয়াজ কুচিয়ে নিতে পারেন অথবা বেটেও নিতে পারেন। এরপর রসুন, আদা এবং কাঁচা লঙ্কা নিতে ভুলবেন না। টমাটো ভাল করে পেস্ট করে বেটে নিন। এবার ওই কড়াইতে সর্ষের তেল গরম করে তেজপাতা, গোটা জিরে দিয়ে দারচিনি, শুকনো লঙ্কা, লবঙ্গ এবং এলাচ ফোড়ন দিন।
আরও পড়ুন বানিয়ে ফেলুন লোভনীয় গার্লিক বাটার ফিস

সুন্দর গন্ধ বেরোলে তাতে পেঁয়াজ কুচি অথবা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়তে থাকুন। পেঁয়াজের রং হালকা সোনালী হয়ে এলে তাতে যোগ করুন আদা বাটা, রসুন বাটা এবং লঙ্কা বাটা।সংমিশ্রনটি ভালো করে ভাজতে থাকুন। কাঁচা গন্ধ চলে গেলে তাতে টমাটো পেস্ট দিয়ে দিন। ফের ভালো করে কষাতে থাকুন। এরপর একে একে দিয়ে দিন পরিমান মতো হলুদ, নুন, চিনি, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, ধনে এবং জিরা গুঁড়ো। এবার খুব ভালো করে নাড়তে থাকুন। মাঝে মাঝে তাতে অল্প করে জল দিন। এতে মশলা পুড়বে না। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে যোগ করুন ভাজা আলু, ভাজা এঁচোড় সিদ্ধ চিংড়িগুলি। এবার ভালভাবে কষাতে থাকুন। রান্না থেকে তেল ছাড়লে বুঝবেন এঁচোড় চিংড়ি রেডি। এক চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখুন। ব্যাস গরম গরম পরিবেশন করুন লোভনীয় এঁচোড় চিংড়ি।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি