সময় কলকাতা ডেস্ক,২৫ এপ্রিল: বাঙালির রান্নাঘরে থাকে নতুন নতুন রেসিপি, নতুন নতুন খাবার। মাছ ভালোবাসেনা, এমন মানুষ বোধহয় খুব কমই রয়েছে। কিন্তু, সবসময় মাছের ঝোল বা খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই অতিথিদের কিংবা পরিবারের ছোট্ট খুদে সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন গার্লিক বাটার ফিস। এতে পেট আর মন দুটোই খুশি। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
ভেটকি মাছ-১ কেজি
ময়দা-হাফ কাপ
রসুন গুঁড়ো-২ চামচ
সয়া সস-২ চামচ
কর্ন ফ্লাওয়ার-১/২ কাপ
মধু-২ চামচ
মাখন-১/২ কাপ
পেঁয়াজকলি-৩ চামচ
নুন-পরিমাণ মতো
আরও পড়ুন যাত্রা শুরু ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির

রন্ধন প্রণালী
প্রথমেই ময়দা, কর্ন ফ্লাওয়ার, নুন আর রসুন গুঁড়ো ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিন। এবার মাছের টুকরোগুলি গরম তেলে সোনালি করে ভেজে নিন। আরেকটি পাত্রে মাখন, মধু এবং সয়া সস দিয়ে দিন। ফুটে উঠলে অল্প নুন দিয়ে দিন। এরপর ভেজে রাখা মাছ মিশ্রণের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিন। রুটি,পরোটা কিংবা বাটার নানের সঙ্গে দারুণ জমবে গারলিক বাটার ফিস।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি