Home » বিজ্ঞাপনে বাঙালিদের অপমান ! ফের আইনি বিতর্কে জড়ালেন নওয়াজ

বিজ্ঞাপনে বাঙালিদের অপমান ! ফের আইনি বিতর্কে জড়ালেন নওয়াজ

সময় কলকাতা ডেস্ক, ২৬ এপ্রিল: বিগত কয়েক মাস ধরেই নওয়াজের সময় খুব একটা ভালো যাচ্ছেনা। অভিনেতার  দাম্পত্য জীবনে কলহ নিয়ে সম্প্রতি  অনেক খবর শোনা গিয়েছে।  এবার সেই ঝামেলার রেশ কাটতে না কাটতেই আবার এক নতুন ঝামেলার মধ্যে জড়ালেন তিনি। বাঙালির ভাবাবেগের ওপর আঘাত করার অভিযোগে বলিউড অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সম্প্রতি, সফ্ট ড্রিংকস কোম্পানি,স্প্রাইটের একটি বিজ্ঞাপনে নওয়াজউদ্দিনকে বেশ কিছু কথা বলতে শোনা গিয়েছে। একটি জায়গায় বাঙালিকে ব্যঙ্গ করে কথা বলতে শোনা যায়। তারপর থেকেই ক্ষোভের সৃষ্টি হয় বাঙালি সম্প্রদায়ের মধ্যে। ফলস্বরূপ নওয়াজ ও কোকাকোলা কোম্পানির বিরুদ্ধে থানায় অভিযোগ করে কলকাতা হাই কোর্টের আইনজীবী দিব্যায়ন বন্দ্যোপাধ্যায়।

অভিযোগকারী কলকাতা হাইকোর্টের আইনজীবী দিব্যায়ান জানান, ‘কোকাকোলা কোম্পানির অন্যতম জনপ্রিয় একটি পানীয় স্প্রাইট এর আসল বিজ্ঞাপনটি ছিলো হিন্দিতে। তাতে কোনো রকম সমস্যা ছিলো না। কিন্তু, ওই বিজ্ঞাপনের যখন বাংলা ভার্সনটি আসে সেটিতেই আপত্তি তৈরি হয়। বিজ্ঞাপনটি অনেক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। জনপ্রিয় বাংলা প্রবাদ, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাকা করতে হয় এর অনুকরণে বিজ্ঞাপনটিতে নওয়াজউদ্দিন কে বলতে শোনা গিয়েছে,  সোজা আঙ্গুলে ঘি না তুলতে পারলে বাঙালি খালি পেটেই শুয়ে পড়ে। ব্যাঙ্গাত্মক ভাবে হাসতে দেখা যায়। এর মানে বোঝানো হয়েছে, বাঙালি সহজে কিছু না পেলে বাঙালি খিদে পেটেই শুয়ে পড়ে। যেটি যথেষ্ট বিদ্রুপ করেই বলা হয়েছে, যা বাঙালিকে নিয়ে রীতিমতো ঠাট্টা করা হয়েছে’। হিন্দি বিজ্ঞাপনটি নিয়ে কোনো অভিযোগ নেই। শুধু মাত্র বাংলা বিজ্ঞাপনটির বিরুদ্ধে আইটি আইন ৬৬ এ ভারতীয় দন্ডবিধির ১৫৩ অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন   কালিয়াগঞ্জ কাণ্ডে ডিজি ও মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব রাজ্যপাল সিভি আনন্দ বোসের   

 

এই অভিযোগের দায়ের করার পর সমস্ত সোশ্যাল মিডিয়া সাইট এবং ভিডিও প্ল্যাটফর্ম থেকে ও টেলিভিশন থেকে এই বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়। এরপর কোম্পানির তরফ থেকে একটি টুইটের মাধ্যমে ক্ষমা চেয়ে নেওয়া হয়। সেখানে জানানো হয় ‘তাদের কোম্পানি বাংলা ভাষাকে যথাযথ সম্মান প্রদান করে’। বাঙালির আবেগকে তারা ইচ্ছাকৃত ভাবে আঘাত করতে চায়নি।

About Post Author