Home » ‘পোস্ত’-র হিন্দি রিমেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে এবার পরেশ রাওয়াল

‘পোস্ত’-র হিন্দি রিমেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে এবার পরেশ রাওয়াল

সময় কলকাতা ডেস্ক, ২৮ এপ্রিল : এবার ‘পোস্ত’ ছবির হিন্দি রিমেক আসতে চলেছে। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল বাংলা ছবি ‘পোস্ত’। যেখানে অভিনয় করেছিলেন, যীশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, সৌমিত্র চট্টোপাধ্যায়, পরান বন্দোপাধ্যায়। ছবিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বিখ্যাত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি আজ আর নেই আমাদের মধ্যে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সিনেমা জগৎ। ছবিটি দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিল।

উইন্ডোজ প্রোডাকশনস এবং ভায়াকম ১৮-এর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে নতুন হিন্দি ছবি যার নাম ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। এই ছবিতে মিমি এবং শিবকে বিবাহিত দম্পতি হিসাবে দেখা যাবে। এই প্রথম কোনও বাংলার প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ছবি তৈরি করছেন সর্বভারতীয় প্রযোজনা সংস্থা। বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষতম পরিচালক জুটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় ২০১৭ সালের হিট বাংলা ছবি ‘পোস্তো’- এর হিন্দি রিমেকে নিয়ে আসছেন। তাঁদের প্রথম বলিউড আউটিং ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। এই ছবির ঘোষণার পর থেকেই দর্শকমহল অপেক্ষায় রয়েছে।

এই ছবিতে যীশু সেনগুপ্তের ভূমিকায় রয়েছেন শিব পণ্ডিত। বাংলা ছবির জগতে মিমি চক্রবর্তী অত্যন্ত পরিচিত মুখ। এবার এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন মিমি ও শিব পণ্ডিত । বড়ো পর্দায় এবার দেখা যাবে এই জুটিকে। শোনা গেছে, এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন নাসিরুদ্দিন শাহ। এই কাস্টে মুখ্য ভূমিকায় রয়েছেন নীনা কুলকার্নি, অমৃতা সুভাষ এবং মনোজ জোশীর মতো পাকা অভিনেতারাও। ‘পোস্ত’- র শিশুশিল্পীর পরিবর্তে হিন্দি ছবিতে অভিনয় করেছে খুদে কবীর পওয়া। পোস্ত ছবিটি দর্শকমহলে ব্যাপক সুনাম অর্জন করেছিল। তাই তার হিন্দি রিমেক নিয়ে দর্শকদের অনেক প্রত্যাশা।

About Post Author