Home » ফের হাওয়া বদল! কিছুক্ষণের মধ্যেই স্বস্তির বৃষ্টি কলকাতায়

ফের হাওয়া বদল! কিছুক্ষণের মধ্যেই স্বস্তির বৃষ্টি কলকাতায়

সময় কলকাতা ডেস্ক,২৭ এপ্রিলঃ অবশেষে স্বস্তির খবর। আর কিছুক্ষণের মধ্যেই শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া বদলাতে চলেছে। বৃহস্পতিবার সকাল থেকেই একাধিক জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। এদিকে,বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়ছে রোদের তেজ। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল একাধিক জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। আগামী কয়েকদিন এমন তাপমাত্রা থাকবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৯ থেকে ৮২ শতাংশ।

আরও পড়ুন    ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ


পূর্বাভাস বলছে, মহারাষ্ট্র থেকে তামিলনাড়ু পর্যন্ত থাকা নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যে বৃষ্টি হচ্ছে। বুধবার থেকেই ফের তাপমাত্রা বদল হতে শুরু করেছে। উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশে,দিল্লি, পাঞ্জাব, হরিয়ানাতেও ঝড়-বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তর ভারতের রাজ্যগুলিতেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা অর্থাৎ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিঙে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এদিকে,পূর্ব বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে।

About Post Author