Home » রেস্তোরাঁ স্টাইলে বানিয়ে ফেলুন আম মুরগি

রেস্তোরাঁ স্টাইলে বানিয়ে ফেলুন আম মুরগি

সময় কলকাতা ডেস্ক, ২৭ এপ্রিল: চিকেন চিরকালই বাঙালির বড্ড প্রিয়। কিন্তু মুরগির ঝোল আর কষা রোজের পাতে মোটেই ভাল লাগে না। মুরগির নতুন রেসিপির খোঁজ করেন সকলেই। তাহলে এবার বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন আম মুরগি। আম ও মুরগি এই মেলবন্ধন চেটেপুটে খাবে বড় থেকে ছোট সকলেই। আপনার জন্যও রইল খুব সহজ একটি রেসিপি-


উপকরণ
মুরগির মাংস-১ কেজি
কাঁচা লঙ্কা-৬টি
আদা-এক ইঞ্চির টুকরো
পুদিনা পাতা-আধ কাপ
ধনে পাতা-এক কাপ
ধনে গুঁড়ো-১ টেবিল চামচ
পেঁয়াজ কুচি-৪টি


আদা-রসুন বাটা-২ টেবিল চামচ
আম-১টি
হলুদ গুঁড়ো-১ টেবিল চামচ
তেজপাতা-২-৩টি
গোটা গরম মশলা-৫ গ্রাম
জিরে-এক চা চামচ
নুন ও চিনি-স্বাদমতো

আরও পড়ুন    বানিয়ে ফেলুন ঠাকুর বাড়ির স্টাইলে ম্যাংগো মটন

পদ্ধতি
প্রথমেই মুরগির মাংসে নুন, হলুদ গুঁড়ো, তেল দিয়ে খানিকক্ষণ মাখিয়ে রাখুন। কড়াইতে তেল গরম করে তাতে গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ লালচে করে ভেজে নিন। এবার একে একে আদা,রসুন বাটা ও সব গুঁড়ো মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে মাংস দিয়ে আরও মিনিট পনেরো কষিয়ে নিন। মাংস অল্প সেদ্ধ হয়ে এলে পুদিনা পাতা,ধনে পাতা বাটা ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে মাংস ভাল করে সেদ্ধ করে নিন। ঢাকনা খুলে কুচি কুচি করে রাখা আম দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। আম ভাল করে মশলার সঙ্গে মজে এলে জল দিয়ে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন অতি সুস্বাদু আম মুরগি।

About Post Author