সময় কলকাতা ডেস্ক, ২৮ এপ্রিল : ২০১৩-র ৩ জুন বলিউডের অন্যতম মুখ জিয়া খানকে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁর মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে। যা বিনোদন জগতে অন্যতম আলোড়ন সৃষ্টি করেছিল। জিয়া খান কেরিয়ারে মাত্র তিনটি ছবিতেই অভিনয় করেছিলেন। তাঁর এই আত্মহত্যা কেও মেনে নিতে পারেনি সেই সময়। এমনকী অভিনেত্রীর পরিবারের তরফ থেকেও বার বার দাবি করা হয়েছিলো এটা আত্মহত্যা হতে পারেনা, নিছক খুন। পুলিশি তদন্তের পর একটি বড় ছয় পৃষ্ঠার সুইসাইড নোট উদ্ধার হয়। ২৫ বছর বয়সী জিয়ার ছ’পাতার সুইসাইড নোটের ভিত্তিতে অভিযুক্ত হন সূরজ।

ওই চিঠিতে জিয়া শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন সূরজের বিরুদ্ধে। অভিনেত্রীর মৃত্যুর পর তাঁর মা রাবিয়া খান সূরজ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন। অভিযোগ আসে জিয়া খানের মৃত্যু কোনো আত্মহত্যা নয়,এটি খুন। বলিউড অভিনেতা সূরজ পাঞ্চোলির বিরুদ্ধে সর্বত্র এই অভিযোগ করেন অভিনেত্রীর মা রাবিয়া খান। জিয়ার ছ’পাতার সুইসাইড নোটের ওপর ভিত্তি করে অভিযুক্ত হন সূরজ। তারপর আরও জল্পনা সৃষ্টি হয়েছিলো। এরপর দীর্ঘ ১০ বছর শুনানি চলতে থাকে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আবারও মাথাচাড়া দিয়ে ওঠে জিয়া খান মৃত্যু মামলা।
আরও পড়ুন ‘পোস্ত’-র হিন্দি রিমেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে এবার পরেশ রাওয়াল

২৮ এপ্রিল অর্থাৎ আজ ১০:৩০ মিনিটে জিয়া খান মামলার চূড়ান্ত শুনানি শুরু হয়। ২৭ তারিখ থেকেই মানুষ অপেক্ষা করছিল এই মামলার শুনানির ফলাফল কী হবে। প্রয়াত অভিনেত্রীর পারিবারিক অভিযোগের দায়ে কী জেল হবে সুরজের? না কি বেকসুর খালাস হবেন তিনি? এর আগে ভারতী দন্ডবিধির ৩০৬ নম্বর ধারা অনুযায়ী আত্মহত্যার প্ররোচনার দায়ে মামলা করা হয় সুরজের বিরুদ্ধে। আজ অর্থাৎ শুক্রবার সিবিআই তদন্তের ভিত্তিতে সিবিআই আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে,’অভিনেত্রীর আত্মহত্যার জন্য কোনও রকম প্ররোচনা দেওয়া হয়নি’। এরপরই জিয়া খান আত্মহত্যা মামলায় বিশেষ সিবিআই আদালত অভিনেতা সূরজ পাঞ্চোলিকে নির্দোষ ঘোষণা করে। আদালতে বড় জয় সূরজ পাঞ্চোলির। সূরজকে বেকসুর খালাস ঘোষণা করল সিবিআই আদালত।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র