সময় কলকাতা ডেস্ক, ২৯ এপ্রিল : টলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় মুখ ঋতাভরী চক্রবর্তী। বিভিন্ন চর্চার বিষয় হিসাবে অনেকবার ঋতাভরীর নাম উঠে এসেছে। গত বছরেই নতুন সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন ঋতাভরী। লকডাউনের সময় থেকেই তাঁদের বন্ধুত্ব থেকে প্রেম হয়। এরপর বিশিষ্ট মনোবিদ তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন তিনি। বর্তমানে সেই সম্পর্ক ভাঙনের মুখে। শোনা গেছে, তথাগতর পরিবার থেকেই নাকি বাধা আসছে। ঋতাভরীর সাথে নাকি সম্পর্ক মেনে নিতে নারাজ তাঁরা। বর্তমানে একের পর এক নতুন কাজে ব্যস্ত অভিনেত্রী। তাই তিনি খুব একটা বেশি সময়ও দিতে পারছেন না সম্পর্কে। অনেকে মনে করছেন এর থেকেই হয়তো সম্পর্কে টানাপোরণের সৃষ্টি হয়েছে।

তাঁর বিভিন্ন অনুরাগী এবং নেট জগতের সবার মধ্যে একটি বিষয় জানার উৎসাহ ছিল যে ঋতাভরীর মনের মানুষ কে ? তাই গতবছরই সাক্ষাৎকারে সবকিছু খুলে বলেছিলেন তিনি। তখনই তথাগতর সাথে তাঁর সম্পর্কের কথা জানা যায়। সে সময় সোশ্যাল মিডিয়াতে তিনি তথাগতর সাথে একাধিক ছবিও পোস্ট করেন। আবার দুজনের পারিবারিক ছবিও একসাথে দেখা যায়। এই নিয়ে নেটিজেনদের মধ্যে একাধিক জল্পনার সৃষ্টি হয়। অনেকে মনে করেন যে এই জুটি হয়তো খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে চলেছে।
আরও পড়ুন ‘পোস্ত’-র হিন্দি রিমেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে এবার পরেশ রাওয়াল

২০২১ সালে ডিসেম্বর মাসে বিয়ে করার কথাও ছিলো। পরে ঋতাভরী সংবাদ মাধ্যমকে জানান, ‘এই বছরের শেষেই এনগেজমেন্ট পরিকল্পনা করছি, খুব শীঘ্রই আমরা বিয়ে করবো। আমাদের দুজনের ইচ্ছা ডেস্টিনেশন ওয়েডিং এর। এইসব নিয়ে ইতিমধ্যে আমাদের মধ্যে প্ল্যানিং হয়েছে। আমরা একটা বাড়িও কিনেছি’। তথাগতের মত বন্ধুকে পাশে পেয়ে খুশি তিনি। এসবের মাঝেই গুঞ্জন শুরু হয়, প্রেম ভাঙছে ঋতাভরীর। যদিও বা সম্পর্ক ভাঙ্গা নিয়ে দুজনের মধ্যে কেউই এখনও পর্যন্ত মুখ খোলেননি।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র