Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৮ এপ্রিল,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১১৮ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে
১৫২৬ – মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মোহাম্মাদ বাবর সিংহাসনে আরোহণ করেন।
১৯১৯ – লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।
১৯২০- আজারবাইজান কে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা হয়।
১৯৫২ – জাপান সার্বভৌমত্ব ফিরে পায় এবং গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়।
১৯৯২ – সার্বিয়া ও মন্টেনেগ্রোকে নিয়ে নতুন যুগোস্লাভিয়া ঘোষণা।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৪৮ -উৎকল-গৌরব মধুসূদন দাস ওড়িশার প্রথম স্নাতক ও আইনজীবী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২৮ -বিশিষ্ট বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী নীলিমা সেন-এর জন্মদিন আজ।
১৯৩০ – আল্ফ ভ্যালেন্টাইন, বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার এদিন জন্মান।
১৯৮২ – কোয়েল মল্লিক, ভারতীয় বাংলার বিখ্যাত অভিনেত্রীর জন্মদিন আজ।

আরও পড়ুন   ফের হাওয়া বদল! কিছুক্ষণের মধ্যেই স্বস্তির বৃষ্টি কলকাতায়

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৭৪০ – প্রথম বাজিরাও, ভারতীয় সেনাপতি আজকের দিনে প্রয়াত হন।
২০০২- ক্ষুদিরাম দাস, বিশিষ্ট রবীন্দ্রবিশেষজ্ঞ এদিন প্রয়াত হন।
২০২১-বাঙালি পদার্থবিদ, বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চ ও কল্পবিজ্ঞানের জনপ্রিয় লেখক অনীশ দেব-এর প্রয়াণ দিবস আজ।
২০২১ -বাঙালি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো-১১’র চন্দ্রজয়ের অভিযানের অন্যতম সদস্য মাইকেল কলিন্স আজকের দিনে প্রয়াত হন।

About Post Author