Home » বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে দই কাতলা

বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে দই কাতলা

সময় কলকাতা ডেস্ক, ২৯ এপ্রিল: কাতলা মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি বোধহয় খুব কমই দেখা যায়। পাতুরি হোক বা ফিশ ফ্রাই-নানা ভাবেই বাঙালির মন জয় করেছে মাছ। বাজারে এখন ভালো কাতলা পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন দই কাতলা। বাঙালির রান্নাঘরে থাকে নতুন নতুন রেসিপি, নতুন নতুন খাবার। সবসময় কাতলা মাছের একই পদ কার ভালো লাগে বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে দই কাতলা। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
কাতলা মাছের ফিলে-৫টি
জল ঝরিয়ে রাখা টক দই-১০০ গ্রাম
আম তেল-স্বাদ মতো
পাঁচ ফোড়ন গুঁড়ো-দু’চা চামচ
হলুদ-এক টেবিল চামচ

আরও পড়ুন    বানিয়ে ফেলুন লোভনীয় ক্রিস্পি ক্যাবেজ ফিস রোল

লবঙ্গ-আধ চা চামচ
দারচিনি-এক টুকরো
শুকনো লঙ্কা-২টি
টম্যাটো কুচি-আধ কাপ

পেঁয়াজ বাটা-আধ কাপ

প্রণালী
প্রথমে মাছগুলি ভাল করে ধুয়ে নিয়ে দু’ভাগ করে চিরে নিন। এতে মাছের ভিতরে ভাল মশলা ঢুকবে। এবার একটি পাত্রে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। মাছগুলির সঙ্গে মিশ্রণটি ভাল করে মিশিয়ে ম্যারিনেট করে ঘণ্টা খানেক রাখুন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে লবঙ্গ, দারচিনি ও এলাচ ফোড়ন দিন। একটু নেড়ে নিয়ে পেঁয়াজবাটা, টম্যাটো কুচি, কাঁচালঙ্কা, আধ কাপ টক দই মিশিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছেড়ে এলে ম্যারিনেট করে রাখা মাছগুলি দিয়ে দিন। হালকা হাতে মাছগুলি উল্টে-পাল্টে দিন যাতে মাছের গায়ে মশলা ভাল ভাবে লাগে। এবার আধ কাপ মতো গরমজল দিয়ে ঢেকে দিন। ঝোল শুকিয়ে এলে উপর থেকে ধনেপাতা আর আমতেল ছড়িয়ে ভাত বা পোলাও-এর সঙ্গে গরম গরম পরিবেশন করুন দই কাতলা।

About Post Author