সময় কলকাতা ডেস্কঃ আজ ৩০ এপ্রিল,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১২০ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে
১৭৮৯-আজকের দিনে জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হন।
১৮৬৩-ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় নৌ বাহিনীকে আজকের দিনে ব্রিটিশ অ্যাডমিরাল্টির অধীনস্থ করা হয়।
১৮৯৪–বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয় এদিন।
১৯৮২-কলকাতার উপকন্ঠে আজকের দিনে বালিগঞ্জে বিজন সেতুতে আনন্দমার্গীর ১৬ জন সন্ন্যাসী ও ১ জন সন্ন্যাসিনীর হত্যাকাণ্ড সংগঠিত হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৭০-ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকে আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯৬-হিন্দু আধ্যাত্মিক সাধিকা মা আনন্দময়ীর জন্মদিন আজ।
১৯৩০-বাঙালি সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত গবেষক সুধীন দাশ এদিন জন্মান।
১৯৬৪- ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন অভিনেতা অভিষেক চ্যাটার্জীর জন্মদিন আজ
১৯৮৭-ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা এদিন জন্মান।
আরও পড়ুন আবার ব্যর্থ কেকেআর, তান্ডব বিজয়শঙ্করের,উড়ছে গুজরাটের রথ
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯১৫-ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী সুশীল সেন আজকের দিনে প্রয়াত হন।
২০১৪-বাংলার প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব খালেদ চৌধুরীর প্রয়াণ দিবস আজ।
২০২০-ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং পরিচালক ঋষি কাপুর এদিন প্রয়াত হন।
২০২০- প্রবাদপ্রতিম ভারতীয় ফুটবল খেলোয়ার চুনী গোস্বামীর প্রয়াণ দিবস আজ।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক