সময় কলকাতা ডেস্কঃ আজ ১ মে,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১২১ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৫৭৬ – প্রিন্স অফ ট্রান্সিলভানিয়া পদে অধিষ্ঠিত স্টেফান ব্যাট্রয়, অ্যানা জ্যাগিয়েলনকে বিয়ে করেন, এবং তারা দুজন একই সাথে পোলিশ-লিথুনিয়ান কমনওয়েলথের শাসক হিসেবে অধিষ্ঠিত হন।
১৫৭৮ – ইংল্যান্ডের উইলিয়াম হার্ভে রক্ত সঞ্চালনু আবিষ্কার করেন।
১৭০৭ – অ্যাক্ট অফ ইউনিয়ন স্বাক্ষরিত হয়; এর ফলে কিংডম অফ ইংল্যান্ড ও কিংডম অফ স্কটল্যান্ড একত্রিত হয়ে কিংডম অফ গ্রেট ব্রিটেন গঠিত হয়।
১৭৪৮ – পম্পেই নগরীর ধ্বংসাবশেষ পাওয়া যায়।
১৮০১ – ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়।
১৮৩৪ – যুক্তরাজ্য তার উপনিবেশগুলোতে দাসপ্রথা বাতিল করে।
১৮৭৫ – কলকাতার আলীপুর চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
১৮৮৬ – যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে-মার্কেটে পুলিশ বিক্ষোভরত শ্রমিকদের উপর গুলি চালালে ব্যাপক প্রাণহানী হয়।
১৮৯৭ – স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে।
১৯১৩ – বিখ্যাত শিশু পত্রিকা সন্দেশ প্রকাশিত হয়।
আরও পড়ুন কোটি টাকা পেয়েও ফিরিয়েছিলেন রঞ্জিত কন্যা কোয়েল
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৭৬৯ – আর্থার ওয়েলেসলি, আইরিশ বংশোদ্ভূত ইংরেজ ফিল্ড মার্শাল ও রাজনীতিবিদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১৯ -ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী ও সুরকার মান্না দে-র জন্মদিন আজ।
১৯৬৯ – ওয়েস অ্যান্ডারসন, মার্কিন পরিচালক ও লেখক এদিন জন্মান।
১৯৭২ – জুলি বেঞ্জ, আমেরিকান অভিনেত্রীর জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৭৩ – ডেভিড লিভিংস্টোন, স্কটস বংশোদ্ভূত ইংরেজ মিশনারি ও পর্যটক আজকের দিনে প্রয়াত হন।
১৯৮০ – শোভা, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এদিন প্রয়াত হন।
১৯৯৮ – কিরণশঙ্কর সেনগুপ্ত, বিশিষ্ট বাঙালি কবির প্রয়াণ দিবস আজ।
২০০০ – বিদ্যুৎ গাঙ্গুলী, ভারতের পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী এদিন প্রয়াত হন।
২০১৫ – অমিতাভ চৌধুরী, বিশিষ্ট বাঙালী সাহিত্যিক ও সাংবাদিক আজকের দিনে প্রয়াত হন।
২০১৮ -প্রখ্যাত ভারতীয় অর্থনীতিবিদ বামপন্থী লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব অশোক মিত্র-র প্রয়াণ দিবস আজ।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?