সময় কলকাতা ডেস্ক,১ মেঃ বগটুই গণহত্যা কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যুর ঘটনায় রাজ্য পুলিশের সিট গঠনের নির্দেশ দিল করল কলকাতা হাই কোর্ট। এদিন শুনানি শেষে জানা গিয়েছে,গোটা তদন্তই হবে হাই কোর্টের নজরদারিতে। লালন শেখ রহস্যমৃত্যুর তদন্তে সিবিআই-এর ভূমিকা সঠিক ছিল না, এদিন এমনটাই জানায় আদালত। ইতিমধ্যেই রাজ্য পুলিশের আইজি ডক্টর প্রণব কুমার এবং কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের অফিসার বীরেশ্বর চ্যাটার্জীকে নিয়ে সিট গঠন করেছে আদালত। রাজ্য পুলিশের নেতৃত্বে তৈরি সিট লালন শেখের মৃত্যু নিয়ে কী রিপোর্ট জমা দেয়,সেটাই এখন দেখার বিষয়।

এদিকে, লালন শেখের মৃত্যুর সময় সিবিআইয়ের অস্থায়ী শিবিরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ২ জন সিবিআই আধিকারিক এবং ১ জন কেন্দ্রীয় জওয়ান। তাঁদেরকেও সাসপেন্ড করা হয়েছিল। এমনকী লালনের পাহাড়ায় ছিলেন যে দুই পুলিশ কনস্টেবল তাঁদেরও সাসপেন্ড করা হয়েছে। তদন্তকারী দুই অফিসার যখন রামপুরহাট আদালতে গিয়েছিলেন, তখন পাহাড়ায় ছিলেন তাঁরা। তাঁদের উপস্থিতি সত্ত্বেও লালন শেখ কীভাবে বাথরুমে আংশিক ভাবে ঝুলে পড়ে আত্মহত্যা করার সুযোগ পেল সেই প্রশ্ন উঠেছে। লালনের পরিবারের অভিযোগ হল, তাকে হেফাজতে পিটিয়ে মারা হয়েছে। তারা এ ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছিল। সেই অভিযোগ অনুযায়ী এফআইআর দায়েরও করেছিল রাজ্য পুলিশ।
আরও পড়ুন কালিয়াচক কাণ্ডে জনস্বার্থ মামলা প্রত্যাহার আইনজীবীর

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে বগটুই কাণ্ড নিয়ে রাজ্য তথা সারা দেশে শোরগোল পড়ে যায়৷ ঘটনার সূত্রপাত হয়েছিল গত ২১ মার্চ রাতে৷ ওই রাতেই সাড়ে ৮ টা নাগাদ বোমা মেরে খুন করা হয় এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে৷ অভিযোগ, সেই খুনের বদলা নিতেই পালটা হামলা চালানো হয়৷ রাতের অন্ধকারে গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ তাতে গ্রামের ১০ থেকে ১২ টি বাড়ি পুড়ে খাক হয়ে যায়৷ সেই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ন’জনের৷ বগটুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসাবে ভাদু শেখের ছায়া সঙ্গী লালন শেখকে গ্রেপ্তার করে সিবিআই। ৮ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দারা৷ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে আবেদন মত সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে থাকার সময়ে লালনের কীভাবে মৃত্যু হল তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।


More Stories
কোমরে দড়ি নয়,দোষী প্রমাণিত না হলে অভিযুক্তর সম্মানহানি নয়, বলল আদালত
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন