সময় কলকাতা ডেস্কঃ আজ ৩ মে,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১২৩ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৭৬৫-আজকের দিনে বাংলার গভর্নর পদে নিযুক্ত হয়ে রবার্ট ক্লাইভ কলকাতায় উপনীত হন।
১৯১৩-প্রথম ভারতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র আজকের দিনে মুক্তি পায়।
১৯৩৯-সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন এদিন।
১৯৭৩-আজকের দিনে বাঙালি স্থাপত্যবিদ এফ আর খান -এর ডিজাইনে নির্মিত তৎকালীন পৃথিবীর সর্বোচ্চ ভবন সিয়ার্স টাওয়ার -এর নির্মাণকাজ সম্পন্ন হয়।
আরও পড়ুন আইএসএল জয়ী ডিফেন্ডার এবার লাল-হলুদের পথে?
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৩৯ – ভারতীয় শিল্পপতি ও টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা জামশেদজী টাটা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৮৩ – বাঙালি কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক নরেশচন্দ্র সেনগুপ্ত এদিন জন্মান।
১৮৯৬ – ভারতের জাতীয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব ভি কে কৃষ্ণমেনন-র জন্মদিন আজ।
১৯৫১ – ভারতীয় রাজনীতিক ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলোত এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৬৯ – রাজনীতিবিদ তথা ভারতের তৃতীয় রাষ্ট্রপতি জাকির হুসেইন আজকের দিনে প্রয়াত হন।
১৯৮১ – ভারতীয় অভিনেত্রী নার্গিস দত্তের প্রয়াণ দিবস আজ।
১৯৮৮ – কল্লোল যুগের অন্যতম প্রধান সাহিত্য-ব্যক্তিত্ব প্রেমেন্দ্র মিত্র এদিন প্রয়াত হন।
২০০৫-ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরার প্রয়াণ দিবস আজ।
২০০৯-ভারতের মারাঠি লেখক রাম শেখর আজকের দিনে প্রয়াত হন।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?