সময় কলকাতা ডেস্ক, ৩ মেঃ ২০১৬ সালের প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় বুধবার বড় নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলির উদ্দেশে, জেলাভিত্তিক তথ্য চেয়ে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দু’সপ্তাহের মধ্যে এই তথ্য জমা দিতে হবে বলে জানিয়েছেন তিনি। এদিন হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, জেলাভিত্তিক ‘কাট অফ’ মার্কসের তথ্য জমা দিতে হবে। প্রতিটি জেলায় জাতিগত, ক্যাটেগরি ভিত্তিক, মিডিয়াম অনুযায়ী সর্বশেষ নিয়োগপ্রাপক দের নম্বর কত তাও জানাতে হবে আদালতকে। দু’সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে।

এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশের পরই নড়েচড়ে বসল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দু’টি মামলার নথি তলব করল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দফতর। ওই মামলা দুটি এবার কোন বিচারপতি শুনবেন, তা মঙ্গলবার ঠিক হতে পারে,এমনটাই সূত্রের খবর। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও না কোনও মামলা থেকে যে বিচারপতি গঙ্গোপাধ্যায় সরছেন, তা গত ২৮ এপ্রিলের আগেই জানা যায়। তবে সবকটি নাকি কোনও নির্দিষ্ট মামলা থেকে সরছেন বিচারপতি তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল। সেদিন সন্ধ্যার পরেই সুপ্রিম কোর্টের নির্দেশনামা সামনে আসার পর জানা যায় প্রাথমিকের দু’টি মামলা থেকে সরছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের তিনদিনের মাথায়, সোমবার রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে সৌমেন নন্দী এবং রমেশ মালিকের মামলার নথি চেয়ে পাঠালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
আরও পড়ুন কেন্দ্রীয় আর্থিক বঞ্চনার প্রতিবাদে ধরনায় মহিলা তৃণমূল কংগ্রেস

প্রসঙ্গত,গত ২৯ এপ্রিল প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দু’টি মামলা থেকে সরানো হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তবে, আগের মতো বাকি মামলা শুনবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি বিচারপতি গঙ্গোপাধ্যায় একটি জনপ্রিয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ খোলেন। এই মন্তব্য নিয়ে পরে আদালতে আলোচনা হয়। তবে সেই সময় বিচারপতি তাঁর মন্তব্যের কোনও ব্যাখ্যা দেননি। তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তরফে জানান হয়, এমন মন্তব্য করে থাকলে ওই মামলা শোনার অধিকার হারিয়ে ফেলেছেন বিচারপতি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের টিভিতে সাক্ষাৎকার দেওয়া নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সুপ্রিম কোর্টের কাছে সেই সংক্রান্ত নথি চেয়ে পাঠান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে, সেই নির্দেশের উপরই স্বতঃপ্রণোদিতভাবে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।

শুক্রবার সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছে, তা নিয়ে প্রথমে ধোঁয়াশা তৈরি হয়েছিল। শোনা যাচ্ছিল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলা থেকেই বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তবে পরে জানা যায়, প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দু’টি মামলা থেকে সরানো হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। আগের মতো বাকি মামলা শুনবেন তিনি। এরই মধ্যে এদিনই বিচারপতি গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে নির্দেশ পাঠান, তাঁর যে সাক্ষাৎকারটি নিয়ে এত বিতর্ক, সেই সংক্রান্ত যে প্রতিলিপি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে, তার কপিটি পাঠাতে হবে। এমনকী তার জন্য সময়ও বেঁধে দেন তিনি। জানান, তিনি মাঝরাত পর্যন্ত আদালতে থাকবেন। সেই কপিটি দেখতে চান, যার ভিত্তিতে তাঁকে মামলা থেকে সরানো হল।


More Stories
আসন বাড়িয়ে সংবিধান সংশোধনী তথা মহিলা সংরক্ষণ বিল আনতে ব্যর্থ কেন্দ্র
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
পাটুলিতে শুট আউট, নিহত যুবক