Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৪ মে,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১২৪ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে- 

১৮০০ –আজকের দিনে কলকাতা  ফোর্ট উইলিয়াম কলেজ  প্রতিষ্ঠার জন্য বিধিবদ্ধ আইনে সম্মতি প্রদান করা হয়।

১৮৮৬-শিকাগোর হে মার্কেটে বিশাল শ্রমিক সমাবেশে মার্কিন পুলিশ আজকের দিনে নির্মম নির্যাতন চালায় এবং ৮ জন শ্রমিক নেতাকে প্রাণদণ্ড দেয়।

১৯০৪-মার্কিন যুক্তরাষ্ট্রে পানামা খাল নির্মাণ শুরু করে এদিন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১০০৮ – ফ্রান্সের রাজা প্রথম হেনরি আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৪৯ -বাঙালি নাট্যকার,সঙ্গীত স্রষ্টা, সম্পাদক ও চিত্রশিল্পী  জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এদিন জন্মান।

১৯২৮ – মিশরের সামরিক নেতা এবং প্রাক্তন রাষ্ট্রপতি  হোসনি মুবারকের জন্মদিন আজ।

আরও পড়ুন  স্ট্রেচ মার্কস কমাতে দারুণ কার্যকরী ভিটামিন-ই ক্যাপসুল

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৮৮৯ -বাঙালি সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় আজকের দিনে প্রয়াত হন।

১৯৫৬ – ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী পূর্ণচন্দ্র দাসের প্রয়াণ দিবস আজ।

১৯৫৭ – ভারতীয় বাঙালি ইতিহাসবিদ  হেম চন্দ্র রায়চৌধুরী এদিন প্রয়াত হন।

১৯৬১ – পদার্থবিদ্যা ও দর্শনের প্রখ্যাত অধ্যাপক ও সৌন্দর্যতত্ত্ববিশারদ  প্রবাসজীবন চৌধুরী আজকের দিনে প্রয়াত হন।

১৯৬৬ – বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী অতুলকৃষ্ণ ঘোষ এদিন প্রয়াত হন।

About Post Author