সময় কলকাতা ডেস্ক, ৮ মেঃ ভয়াবহ নৌকাডুবি কেরলের মালাপ্পুরমে। নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে উদ্ধারকারী দল। কেরলের তানুর এলাকার থুভাল থিরাম টুরিস্ট স্পটে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। ৪০ জন পর্যটক নিয়ে হাউস বোটটি রওনা দিয়েছিল নদীপথ পরিদর্শনের উদ্দেশ্যে। আচমকাই প্রবল ঢেউয়ে মাঝ নদীতেই উল্টে যায় হাউজ বোটটি। স্থানীয় মানুষজন ও উদ্ধারকারী দল নেমে পড়ে উদ্ধারকার্যে। কেরলে নৌকাডুবিতে মৃত অবস্থায় ২২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও নিখোঁজ বহু। তাদের উদ্ধারের উদ্দেশ্যে পুলিশ ও উদ্ধারকারী দল যৌথ ভাবে উদ্ধারকার্য চালাচ্ছে।

ইতিমধ্যেই রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ,প্রধানমন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছে কেন্দ্র সরকার। নৌকাডুবিতে মৃত্যুর ঘটনার শোকপ্রকাশ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি দ্রুত উদ্ধার কাজের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশও দেন। সেইসঙ্গে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার কেরালার সবরকম সরকারি অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শোকপ্রকাশ করেছেন ওয়েনাডের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধীও। জখমদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
আরও পড়ুন চণ্ডীপুরে শুভেন্দু অধিকারীর ‘কনভয়ে’ যুবকের মৃত্যুর ঘটনার তদন্তভার নিল সিআইডি

তবে,এদিন ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল,তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। অতিরিক্তি যাত্রী নেওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির