সময় কলকাতা ডেস্ক, ৮ মে : ক্রমশ মাথাচাড়া দিচ্ছে ঘূর্ণিঝড় ‘মোকা’। ‘মোকা’ নিয়ে তৈরি হয়েছে আশঙ্কার কালো মেঘ। পশ্চিমবঙ্গে এর ঠিক কী প্রভাব পড়বে,তা নিয়ে হাজার প্রশ্ন মানুষের। এবার একাধিক উল্লেখযোগ্য তথ্য দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে,সোমবার ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ৮ তারিখ অর্থাৎ আজই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ এবং ৯ তারিখ তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সোমবার থেকেই আন্দামানে ‘মোকা’-র প্রভাব পড়া শুরু হতে পারে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বৃষ্টিও হবে। তবে পশ্চিমবঙ্গ বা ভারতের পূর্ব উপকূলের ওপর এর প্রভাব একটা পড়বে না।

ইতিমধ্যেই আন্দামান সাগরে ১২ তারিখ পর্যন্ত সমস্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। এই সময় আন্দামানে কোনও বোট বা জলযানের চলাচলের উপর নজরদারি চালাতে হবে। সোমবার ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে আন্দামানে। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে মঙ্গলবার ঝড় হতে পারে। মাঝে মাঝে দমকা হাওয়ার গতি ৭০ কিমি প্রতি ঘণ্টা বেগ ছুঁয়ে ফেলতে পারে। এমনটাই বলেছে আলিপুর হাওয়া অফিস।
আরও পড়ুন জেলায় জেলায় চড়ছে তাপমাত্রার পারদ

তামিলনাড়ু, ওড়িশা না কি পশ্চিমবঙ্গ, কোথায় আছড়ে পড়তে পারে ‘মোকা’? ‘মোকা’-র প্রভাবে পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশে এর প্রভাব পড়বে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সেইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে, সেটি কলকাতা থেকে ১,৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। ১০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় দিনের তাপমাত্রা বাড়বে। এক থেকে দুই দিনের মধ্যে পশ্চিমের জেলাগুলির অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলবে। যা এই ঝড়কে আরও শক্তিশালী করতে পারে বলেই মনে করছেন আবহবিদেরা।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?