Home » বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের চিংড়ি মাছের জল বড়া

বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের চিংড়ি মাছের জল বড়া

সময় কলকাতা ডেস্ক, ৮ মেঃ চিংড়ি মাছ খেতে ভালোবাসেন না,এমন বাঙালি বোধহয় খুব কমই আছেন। চিংড়ি মাছ চিরকালই বাঙালির বড় প্রিয়। বাজারে এখন ভালো চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন চিংড়ি মাছের জল বড়া। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ:
চাপড়া চিংড়ি: ৩৫০ গ্রাম
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
গোটা গরম মশলা: ৫ গ্রাম
তেজপাতা: ২টি
পেঁয়াজ বাটা: ৩-৪ টেবিল চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো: ১ টেবিল চামচ

আরও পড়ুন   এবারও কি উপেক্ষিত থাকবেন বাংলার ঋদ্ধিমান?


নারকেলের দুধ: ১ কাপ
আদা বাটা: ১ টেবিল চামচ
লঙ্কা বাটা: ১ টেবিল চামচ
দই:২-৩ টেবিল চামচ
জিরে গুঁড়ো: ১ চা চামচ
নুন ও চিনি:স্বাদমতো
ঘি:১ চামচ
গরম মশলা গুঁড়ো: ১ চা চামচ


প্রণালী:
প্রথমেই চিংড়ি মাছের মাথা খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে নিন। এবার মিক্সিতে পেস্ট তৈরি করে নিন। একটি পাত্রে চিংড়ি বাটার সঙ্গে আদা বাটা, লঙ্কা বাটা, নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে ৩০ মিনিট ফ্রিজে রাখুন। কড়াইতে তেল গরম করে তাতে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিন। এবার তাতে আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে লাল করে ভেজে নিন। কড়াইতে ফেটানো দই, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, হলুদ দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে সামান্য জল দিন। তার পর নারকেল দুধ দিয়ে ঝোল ফুটতে দিন। উপর থেকে কয়েকটি চেরা কাঁচালঙ্কা দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে বাটা চিংড়ি হাতে গোল করে ওই ঝোলে ছেড়ে দিন। গ্যাসের আঁচ কমিয়ে ৫ থেকে ৬ মিনিট আরও ফুটতে দিন। ঝোল ঘন হয়ে এলে ওপর থেকে ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন।

About Post Author