Home » চিকেন বা মটন কাটলেট ছেড়ে এবার বানিয়ে ফেলুন দই কাটলেট

চিকেন বা মটন কাটলেট ছেড়ে এবার বানিয়ে ফেলুন দই কাটলেট

সময় কলকাতা ডেস্ক, ৯ মে : বৈশাখ মাসের শুরুতেই এত গরম যে সবার প্রায় নাজেহাল অবস্থা। তারপর ২ দিনের স্বস্তির বৃষ্টি আবার সেই অস্বস্তিকর রোদ।এই গরমে মানুষের খাওয়া-দাওয়া নিয়েও অনেক অনীহা জন্মাচ্ছে। এই গরমে মশলাদার কোনো খাবার খেতে ভালো লাগছে না। বিশেষ করে এই গরমে মাছ মাংস তো একেবারেই ভালো লাগছেনা।এই গরমে দই খুব উপকারী। পেট ঠান্ডা রাখতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এমনকি ডক্টররাও দই খাওয়ার উপদেশ দিচ্ছেন। কিন্তু দই দিয়ে কি খাবো? দই দিয়ে স্যালাড, ঘোল বা শবরত ছাড়া আর কী বানানো যেতে পারে? সন্ধ্যে বেলায় চা এর সঙ্গে  হোক বা শুধু স্ন্যাক্স হিসাবেই হোক দই দিয়ে কাটলেট বানিয়ে সবাই কে অবাক করে দিতেই পারেন। যা খেতে খুব সুস্বাদু ও বানানোও সহজ। কিভাবে বানাবো এই দই কাটলেট?  রইল রেসিপি-

আরও পড়ুন   নওয়াজের উদ্দেশ্যে খোলা চিঠি আলিয়ার!

উপকরণ :

এই দই কাটলেট তৈরি করতে আমাদের লাগবে প্রধান উপকরণ দই, দইটি হতে হবে জল ঝরানো ১ কাপ মত, আলু সেদ্ধ  আধ কাপ, বিভিন্ন রকম সবজি আধকাপ, কুচি করে কাটা পেঁয়াজ আধ কাপ, পাউরুটির গুঁড়ো আধ কাপ মত, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো আধ চা চামচ, ধনে গুঁড়ো আধ চা চামোচ,  জিরে গুঁড়া আধ চা চামচ, স্বাদ অনুযায়ী নুন ও ভাজার জন্য তেল।

প্রণালী :

প্রথমে একটি পাত্রে জল ঝরানোর দই নিয়ে ভালোভাবে সেটিকে ফাটিয়ে নিন, খেয়াল রাখতে হবে দইটি যেন দলা পাকিয়ে না যায়। এরপর এর মধ্যে সেদ্ধ আলু , বিভিন্ন রকম সব্জি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিন,  মাখা হয়ে গেলে এর মধ্যে নুন, ব্রেড ক্রাম্ব(গুঁড়ো পাউরুটি), কর্নফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে আরেকবার ভালো করে মাখিয়ে নিন। এবার এই মিশ্রণটিকে ছোট ছোট বলের আকারে কেটে নিয়ে সেগুলিকে কাটলেটের আকার করে নিন। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে এলেই হালকা আঁচে কাটলেট গুলি ডুবো তেলে ভেজে নিন, ততক্ষন ভাজুন যতক্ষণ না এর রং হালকা সোনালী হয়ে আসছে , এবার তুলে নিন। ব্যাস তৈরী দই কাটলেট এবার গরম  গরম চা দিয়ে পরিবেশন করুন।

About Post Author