Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১৪ মে,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৩৪ তম দিন।
১৬৪৩ – আজকের দিনে চতুর্দশ লুই মাত্র চার বছর বয়সে ফ্রান্সের সম্রাট হন।
১৭৯৬ – এডওয়ার্ড জেনার পরীক্ষামূলকভাবে টিকা দানের ক্ষেত্রে সফলতা অর্জন করেন এদিন।
১৮৮৯ – লন্ডনে শিশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ সংস্থার উদ্বোধন হয় আজকের দিনে।

আরও পড়ুন  কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠতা পেল কংগ্রেস

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৪৯ -বাঙালি কবি ও সাহিত্যিক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯২ – অগ্নিযুগের বিপ্লবী, যুগান্তর দলের নেতা ও শ্ৰীসরস্বতী প্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা অরুণ চন্দ্র গুহ এদিন জন্মান।
১৯২৩ -বাঙালী চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং লেখক মৃণাল সেনের জন্মদিন আজ।
১৯৮৪ -জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৭২ – বাঙালি ঔপন্যাসিক প্রভাবতী দেবী সরস্বতী আজকের দিনে প্রয়াত হন।
১৯৯৮ -বাঙালি কথাসাহিত্যিক এবং প্রাবন্ধিক শওকত ওসমান-এর প্রয়াণ দিবস আজ।
২০২০-ভারতীয় বাঙালি সাহিত্যিক দেবেশ রায় এদিন প্রয়াত হন।

About Post Author