সময় কলকাতা ডেস্ক, ১৫ মেঃ ফের উত্তরপ্রদেশে এনকাউন্টার। রবিবার পুলিশের গুলিতে মৃত্যু হয় দুই অভিযুক্ত উমেশ ওরফে কালু ও রমেশ। জানা গিয়েছে, এক পুলিশকর্মীকে খুন করার অভিযোগ ছিল দুই ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, গত ১০ মে রাতের অন্ধকারে বাইকে চেপে পালাচ্ছিল তারা। সেই কথা জেনেই দুই ব্যক্তিকে আটকাতে চেষ্টা করেন ভেদজিৎ সিং নামে এক পুলিশকর্মী। বাইক নিয়ে দু’জনের পিছনে ধাওয়া করতে থাকেন। সেই সময়েই গুলি চালিয়ে পুলিশ কর্মীকে খুন করে দুই অভিযুক্ত।

ঘটনাস্থল ছেড়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় তারা। তারপর থেকেই বেপাত্তা ছিল কালু ও উমেশ। বেশ কিছুদিন ধরে তল্লাশি চালানোর পরে রবিবার তাদের সন্ধান পায় পুলিশ। দুই অভিযুক্তকে ধরতে বিশাল বাহিনী নিয়ে অভিযান শুরু হয়। তবে পালাতে গিয়ে আটকা পড়ে তারা। পুলিশের দাবি, আত্মসমর্পণ না করে পালটা গুলি চালাতে শুরু করে দুই অভিযুক্ত। বাধ্য হয়েই জবাব দেয় পুলিশ।
আরও পড়ুন প্রকাশিত হল আইসিএসই দশম ও দ্বাদশ শ্রেণির ফল

গুলির লড়াইয়ের মধ্যেই গুরুতর আহত হয় কালু ও রমেশ। হাতে আঘাত লাগে এক পুলিশকর্মীর। জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুই অভিযুক্তকে। সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করা হয়। চিকিৎসাধীন রয়েছেন আহত পুলিশকর্মীও। প্রসঙ্গত, গত কয়েকদিনে এনকাউন্টারে মৃত্যুর সংখ্যা লাফিয়ে বেড়েছে উত্তরপ্রদেশে। বিষয়টি ঘিরে বিরোধীদের ব্যাপক সমালোচনার মুখে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এনকাউন্টার নীতি।


More Stories
বিজেপি নেত্রীকে পদাঘাত বা সাংবাদিককে জেলে পাঠানো আরশাদ উজ জামানকে তোলা হল আদালতে, কে এই আরশাদ?
কিশোরীর মৃত্যু, নেপথ্যে “কৃত্তিম অশ্লীল ছবি ” আর সালিশি সভা এবং বিচারের বাণী
কংগ্রেস নেতা ও তার ছেলেকে নৃশংসভাবে খু*ন নাকাশিপাড়ায়