সময় কলকাতা ডেস্ক, ১৬ মেঃ সপ্তাহের শুরুতেই স্বস্তির বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। এদিন বিকেল গড়াতেই শুরু হয় ঝড়ের তাণ্ডব। সেইসঙ্গে মুষলধারে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। মঙ্গলবারও কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ৭০-৮০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও। ঝড়-বৃষ্টির মধ্যেও কলকাতা সহ জেলায় জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। গুমোট আবহাওয়ার জেরে বাড়ছে ভ্যাপসা গরমও।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১৭ মে থেকে ২০ মে পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৫ থেকে ৯২ শতাংশ।
আরও পড়ুন উপচে পড়বে ত্বকের জেল্লা,মেনে চলুন এই টিপস

পূর্বাভাস বলছে, বুধবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,মুর্শিদাবাদ, নদিয়ায়। এদিকে,বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?