Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্ক: আজ ১৭ মে,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৩৭ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৫৪০ – শেরশাহ কনৌজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেন।
১৭৭৫ – ব্রিটিশ ও মারাঠা বাহিনীর মধ্যে আরারের যুদ্ধ সংঘটিত হয়।
১৮৮১ – নিউ টেস্টামেন্টের পরিমার্জিত সংস্করণ ছাড়া হয়।
১৯০০ – এল ফ্রাঙ্ক বম রচিত কিশোর কাল্পনিক উপন্যাস দ্য ওয়ান্ডারফুল উইজার্ড অব অজ প্রকাশিত হয়।
১৯৯৮ – ভারতে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ পেয়েছিল ওয়ানডেতে প্রথম জয়ের দেখা।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৬৮২ – বার্থোলুমিউ রবার্টস, ওয়েলশ জলদস্যু আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৭৪৯ – এডওয়ার্ড জেনার, ইংরেজ চিকিৎসক এবং বৈজ্ঞানিক,গুটিবসন্ত রোগের ভ্যাকসিন আবিস্কারের পথিকৃৎ এদিন জন্মান।
১৮৪৫ – জ্যাসিন্ট ভার্ডাগুয়ের, কাতালান কবিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবির জন্মদিন আজ।
১৮৮৬ – স্পেনের ত্রয়োদশ আলফনসো, স্পেনের রাজা এদিন জন্মান।
১৮৯৭ -রবীন্দ্রনাথের স্নেহধন্যা বিশিষ্ট গায়িকা সাহানা দেবীর জন্মদিন আজ।
১৯৩৬ – ডেনিস হপার, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, আলোকচিত্রী ও চিত্রশিল্পী এদিন জন্মান।
১৯৪০ – এলান কে, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৪৫ – ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ভাগবত চন্দ্রশেখর-এর জন্মদিন আজ।

আরও পড়ুন   জন্মদিনের আগে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী কৌশানী

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৭০ – রাধানাথ শিকদার,ভারতীয় বাঙালি গণিতজ্ঞ ও মাউন্ট এভারেস্ট- এর উচ্চতা নিরূপণকারী ও আবিষ্কারক আজকের দিনে প্রয়াত হন।
১৯১৩ – দ্বিজেন্দ্রলাল রায়, বাঙালি কবি, গীতিকার ও নাট্যকার এদিন প্রয়াত হন।
১৯৫৪ – নৃত্যশিল্পী বুলবুল চৌধুরী (রশীদ আহমদ চৌধুরী)আজকের দিনে প্রয়াত হন।
১৯৬৫ – বিশিষ্ট বিপ্লববাদী উল্লাসকর দত্ত-র প্রয়াণ দিবস আজ।
১৯৮৭ – কার্ল গুনার মিরদাল, নোবেলজয়ী সুইডিশ অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী এদিন প্রয়াত হন।

About Post Author