সময় কলকাতা ডেস্ক, ১৭ মেঃ সোমবারের পর মঙ্গলবার বিকেল না গড়াতেই স্বস্তির বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। এদিন বিকেল হতেই ফের শুরু হয় ঝড়ের তাণ্ডব। সেইসঙ্গে মুষলধারে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। বুধবারও কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও। এদিকে, ঝড়-বৃষ্টির মধ্যেও কলকাতা সহ জেলায় জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। গুমোট আবহাওয়ার জেরে বাড়ছে ভ্যাপসা গরমও।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২০ মে পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আজ সকাল থেকেই কলকাতার আকাশ রোদ ঝলমলে। এদিন সকাল থেকেই বেড়েছে তাপমাত্রার পারদ। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬০ থেকে ৮০ শতাংশ।
আরও পড়ুন ক্যাটরিনার থেকে সুন্দরী মেয়ে পেলে ডিভোর্স দেবেন? সাংবাদিকের প্রশ্নে কি উত্তর দিলেন ভিকি?

পূর্বাভাস বলছে, বুধবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,মুর্শিদাবাদ, নদিয়ায়। এদিকে,বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরে। কলকাতার বেশকিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২০ মে পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ২১ তারিখ থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।


More Stories
স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর