Home » ১৮ মে দিনটির তাৎপর্য : আজকের দিনের গুরুত্ব

১৮ মে দিনটির তাৎপর্য : আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্ক : আজ ১৮ মে, এই দিনটির বেশ কিছু কারণে বিশেষ তাৎপর্য রয়েছে ও গুরুত্বপূর্ণ। ১৮ মে  গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩৮তম (অধিবর্ষে ১৩৯তম) দিন। বছর শেষ হতে আরো ২২৭ দিন বাকি রয়েছে।এই দিনটির কিছু উল্লেখযোগ্য তাৎপর্য  নিচে উল্লেখ করা হল :

এদিনের উল্লেখযোগ্য ঘটনাবলী :

১৮৬০ – আব্রাহাম লিংকন ১৮ মে মার্কিন প্রেসিডেন্ট  নির্বাচিত হন।

১৯৭৪ – রাজস্থানের পোখরানে ভারতের প্রথম পরমাণু পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরমাণু বিস্ফোরণটিকে স্মাইলিং বুদ্ধ সাংকেতিক নামে অভিহিত করা হয়।

১৯৭৬ – ভারত প্রথম পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায়।

আজকের দিনের উল্লেখযোগ্য জন্মদিন:

১০৪৮ – ওমর খৈয়াম, ইরানের কবি, গণিতবেত্তা, দার্শনিক ও জ্যোর্তিবিদ এদিন তাঁর জন্মদিন।

১৮৭২ – বারট্রান্ড রাসেল, একজন ইংরেজ বিজ্ঞানী, শিক্ষাবিদ, দার্শনিক, লেখক এবং সাহিত্যে নোবেল বিজয়ী-তাঁর আজ জন্মদিন।

১৯৩৮ – রবীন্দ্রজীবনকার প্রশান্তকুমার পালের আজ জন্মদিন।

১৯৬০ – ইয়ানিক নোয়া, প্রাক্তন ফরাসি টেনিস খেলোয়াড় ও গায়কের আজ জন্মদিন।

এদিন যে বিখ্যাত মানুষদের মৃত্যুদিন:

১৯৩৪ – চারণ কবি মুকুন্দ দাস, স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী বিপ্লবাত্মক গান ও নাটক রচয়িতা – তাঁর আজ প্রয়াণ দিবস।

১৯৪৩ – নীলরতন সরকার (যার নামে এনআরএস হাসপাতাল) প্রখ্যাত বাঙালি চিকিৎসক ও শিক্ষাবিদ – এদিন প্রয়াত হন।

১৯৮৪ – নলিনীকান্ত সরকার, বাঙালি সাহিত্যিক, সাংবাদিক, কবি, গায়কের আজ মৃত্যুদিন

১৯৯৯ – জপমালা ঘোষ, বাংলা ছড়ার গানের জনপ্রিয় গায়িকার প্রয়াণ দিবস ১৮ মে।

আরও পড়ুন :মাইগ্রেনের যন্ত্রনায় মাথা ফেটে যাচ্ছে? এই সমস্যা থেকে মুক্তির উপায় জেনে নিন

About Post Author