সময় কলকাতা ডেস্ক, ১৭ মে: সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই অতিথিদের কিংবা পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন ভর্তা। চিকেন ভর্তা বানানো খুবই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন চিকেন ভর্তা। বিশেষ করে পরোটা বা নানের সঙ্গে একবার এই চিকেন ভর্তা খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
বোনলেস চিকেনঃ৫০০
মাখন: ২ টেবিল চামচ
তেল: ১ চা চামচ
কালো জিরে: ১ চা চামচ
টমেটো পিউরি: ১ কাপ
নুন: ২ চা চামচ
ক্রিম: ১৮০ গ্রাম
আরও পড়ুন টক দইয়ের সঙ্গে ভুলেও এই খাবারগুলি খাবেন না, হতে পারে মারাত্বক বিপদ

প্রণালী
প্রথমেই বোনলেস চিকেন নুন দিয়ে ১৫ মিনিট সেদ্ধ করে নিন। কাঁটা চামচ দিয়ে ভালো করে ছাড়িয়ে নিন। এরপর টমেটো সেদ্ধ করে মিক্সিতে দিয়ে পিউরি বানিয়ে নিন। এবার কয়েকটা কাজু বাদাম কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে পেস্ট করে নিন। একটা বাটিতে ধনেগুঁড়ো, হলুদ, জিরেগুঁড়ো, লাল লঙ্কাগুঁড়ো একটু জলে মিশিয়ে রেখে দিন। একটি কড়াইয়ে তেল এবং মাখন গরম করে তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা ৩০ ফোড়ন দিন। এর মধ্যে পেঁয়াজ যোগ করে নাড়তে থাকুন। এবার টমেটো পিউরির মধ্যে কাঁচা লঙ্কা, আদা-রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। তেল বেরোনো পর্যন্ত মশলা কষাতে থাকুন। এবার একটি ছোট বাটিতে টক দই ফেটিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে তার মধ্যে দই দিয়ে নাড়তে থাকুন। এরপর চিকেন দিয়ে চাপা দিয়ে ১৫ মিনিট রান্না করুন। তারপর কাজুর বাটা আরও ৩ মিনিট রান্না করুন। সিদ্ধ করে রাখা ডিমের সাদা অংশ খুলে আলাদা করে রেখে কুসুম চিকেনে দিয়ে মিশিয়ে নিন। সবশেষে চিনি, ফ্রেশ ক্রিম, কেওরা জল উপর থেকে ঢেলে দিন। তারপর ডিমের সাদা অংশ চার টুকরো করে নিয়ে ধনেপাতা এবং ক্রিম সাজিয়ে পরিবেশেন করুন। রুটি, পরোটা বা নানের সঙ্গে একেবারে জমে যাবে এই পদ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি