সময় কলকাতা ডেস্ক, ২০ মেঃ ফের নোট বাতিল! এবার ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে অবিলম্বে ২ হাজার টাকার নোট ব্যবহার বন্ধ করতে ব্যাঙ্কগুলিকে পরামর্শ দিয়েছে আরবিআই। আরবিআই জানিয়েছে, ২ হাজার টাকার নোট থাকলে, তা ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কে জমা করতে হবে।

উল্লেখ্য,এর আগেও ২০১৬ সালে নোট বাতিল করেছিল নরেন্দ্র মোদি সরকার। সেসময় ৫০০ এবং ১ হাজার টাকার নোট বাতিল করা হয়েছিল। যা নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল গোটা দেশজুড়ে। একাধিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন বহু মানুষ। ফের ৭ বছরের মাথায় এবার ২ হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল। সূত্রের খবর,প্রায় ১৮১ কোটি ২ হাজারের নোট তুলে নেওয়া হবে। আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, ২০১৬ সালে নোট বাতিলের সময় ৫০০ এবং ১ হাজার টাকার নোট বাতিল করা হয়েছিল। সেই সময় নোটের ঘাটতি পূরণ করতে বাজারে ২ হাজার টাকার নোট আনা হয়েছিল। বর্তমানে অন্য নোটগুলির জোগান যথেষ্ট পরিমাণে রয়েছে। তাই ২০১৮-১৯ সালে ২ হাজার টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন আজকের দিনের গুরুত্ব
অন্যদিকে,২ হাজার টাকার নোট নিয়ে আরবিআইয়ের এই ঘোষণার পরই কেন্দ্রকে বিঁধেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইটারে তিনি লিখেছেন, ‘‘এটা ২ হাজার টাকার ধামাকা নয়। তবে এটা কোটি কোটি ভারতবাসীকে কোটি কোটি টাকার ধোঁকা দেওয়া হল। নোটবন্দির সময় যে কষ্ট ভোগ করেছি আমরা তা ভোলার নয়। যারা এই কষ্ট দিয়েছিল, তাদের ক্ষমা করা যায় না।’’ মোদী সরকারের এই সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও। এদিন সন্ধ্যায় রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত ঘোষণার পরই অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। যেখানে লেখা হয়েছে, “২০১৬ সালে সাধারণ মানুষের জীবন দুর্বিসহ করে তুলেছিল মোদী সরকারের ৫০০ এবং ১ হাজার টাকার নোটবন্দির ঘোষণা। কালো টাকা দেশ থেকে দূর হবে এই প্রতিশ্রুতি দিয়ে ২ হাজার টাকার নোট চালু করা হয়েছিল। সাত বছর পর এবার ২ হাজারের নোটও তুলে নেওয়ার সিদ্ধান্ত। আবার একটি মোদীনমিক মাস্ট্রারস্ট্রোক।”


More Stories
আতস কাচের তলায় :গেলেন ধর্মেন্দ্র, এলেন প্রহ্লাদ
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দুটি দাবি মেনে নিল কেন্দ্রীয় সরকার