Home » ছুটির দিনে বাড়িতেই বানিয়ে ফেলুন ভেটকি মাছের পোলাও

ছুটির দিনে বাড়িতেই বানিয়ে ফেলুন ভেটকি মাছের পোলাও

সময় কলকাতা ডেস্ক, ২০ মেঃ ভেটকি মাছ বরাবরই বাঙালির খুব প্রিয়। ভেটকি মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি বোধহয় খুব কমই দেখা যায়। পাতুরি হোক বা ঝোল-নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ভেটকি মাছ। বাজারে এখন ভালো ভেটকি মাছ পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই ভেটকি মাছ দিয়ে বানিয়ে ফেলুন ভেটকি মাছের পোলাও। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন   দাবদাহের মাঝেই কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

উপকরণ
বাসমতি চাল-১ কেজি
ভেটকি মাছ- ৬ পিস
লবঙ্গ-৫টি
দারচিনি-১ টুকরো
ছোট এলাচ-৮টি
পেঁয়াজ-৬টি
তেজপাতা-২টি
ক্ষীর-আধ কাপ


হলুদ গুঁড়ো-১ চা চামচ
জিরে-১ চা চামচ
গোলমরিচ-১ চা চামচ
জায়ফল-আধখানা
কিশমিশ-আধ কাপ
নুন-স্বাদমতো
চিনি-পরিমাণ মতো
ঘি-১ কাপ


আরও পড়ুন    ফের নোট বাতিল! ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

রন্ধন প্রণালী

প্রথমেই মাছের গায়ে পরিমাণ মত নুন, হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিন। এরপর চাল সেদ্ধ করার সময়ে জিরে, গোলমরিচ, জায়ফল, লবঙ্গ, এলাচ অল্প পরিমাণে হাঁড়িতে দিয়ে দিন। মনে রাখতে হবে যে চাল অর্ধেক সিদ্ধ হয়ে গেলেই ছেঁকে তুলে রাখতে হবে। এবার বাকি মশলা শুকনো খোলায় ভেজে পেস্ট করে নিন। এবার কড়াইয়ে ঘি গরম করে কিশমিশ ভেজে তুলে রাখুন। ওই গরম ঘি-এর মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা ভেজে নিন। এবার তার মধ্যে নুন, চিনি, খোয়া ক্ষীর,ভাজা মশলা দিন। ভাল করে নেড়েচেড়ে ভাজা মাছগুলি ওপরে বসিয়ে দিন। ওপরে ভাজা কিশমিশ এবং অল্প বেরেস্তা দিয়ে দিন। এরপর হাঁড়ির মুখ চাপা দিয়ে ৩০ মিনিট দমে বসান। ৩০ মিনিট হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভেটকি মাছের পোলাও।

About Post Author