Home » এবার বলিউডে পা রাখছেন সইফ পুত্র ইব্রাহিম

এবার বলিউডে পা রাখছেন সইফ পুত্র ইব্রাহিম

সময় কলকাতা ডেস্ক, ২১ মে : সইফ-অমৃতার কন্যা সারা আলি খান বলিউডের এখন অতি পরিচিত একটি মুখ। প্রায় অনেক ছবিতেই তিনি অভিনয় করেছেন। এবার তাঁর ভাই ইব্রাহিম আলি খানের বলিউডে পা রাখার অপেক্ষা। কিন্তু, কবে তিনি বলিউডে প্রবেশ করবে তা নিয়ে ভক্তদের মনে কৌতূহলের শেষ নেয়। বাবা, দিদি সবার মত একদিন বলিউডে আসবে ইব্রাহিম এমনটা ইচ্ছে ছিল অনেকের। সম্প্রতি ভাইয়ের অভিনয় জগতে পা রাখা নিয়ে মুখ খুললেন দিদি সারা আলি খান।

আরও পড়ুন    লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার বাংলাদেশের বিখ্যাত গায়ক নোবেল

কিছুদিন আগেই করণ জোহরের সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শুটিং সেটে ইব্রাহিম আলি খানকে তাঁর সহকারী হিসেবে দেখা গিয়েছিল। তবে কি এখান থেকেই তাঁর বলিউডের যাত্রা শুরু? এই নিয়ে অনেকের প্রশ্ন থাকলেও কবে, কখন, কিভাবে বলিউডে পা রাখবেন ইব্রাহিম তা এখনও স্পষ্ট হয়নি। যদিও এই বিষয়ে তাঁর পরিবারের কেও সেইভাবে মুখ খোলেননি। সম্প্রতি সারা আলি খানের নতুন সিনেমার প্রমোশনের একটি সাক্ষাৎকারে তাঁর ভাইয়ের বলিউডে পা রাখা নিয়ে মুখ খুললেন তিনি।


সারা বলেন, ‘ভাই অভিনেতা হিসাবে বলিউডে তাঁর প্রথম ছবির শুটিং ইতিমধ্যে শেষ করে ফেলেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না এটি সত্যি ঘটেছে। আমরা দুজনেই খুব আবেগপ্রবণ। ও স্কুল থেকে বা শুটিং থেকে বাড়ি ফেরার পরে আমরা দুজনেই খুব হাসি খুশি থাকি এবং অনেক গল্প ও মজা করি। নিজের মায়ের মতন আমি ওর সঙ্গে মেলামেশা করি। মা এবং আমি দুজনই ওর সঙ্গে মায়ের মতন আচরণ করি’।


ইতিমধ্যে জানা গিয়েছে, করণ জোহারের প্রযোজনা সংস্থার ছবির হাত ধরেই বলিউডে পা রাখছেন ইব্রাহিম। অবিকল বাবা অর্থাৎ সইফ আলি খানের মতো দেখতে ইব্রাহিমকে অনেকবার সংবাদমাধ্যমের শিরোনামে দেখা গিয়েছে। খুব তাড়াতাড়ি তাঁর প্রথম বলিউড ছবি শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। যদিও দিদি সারা আলি খান ও সুশান্ত সিং রাজপুত অভিনীত কেদারনাথ সিনেমার মাধ্যমে তাঁর প্রথম বলিউডে পা রাখা।

About Post Author